BSF jawan caught by BGB: বাংলাদেশের বিজিবির কাছে আটক বিএসএফ জওয়ান! ভারতে ফেরাতে তৎপরতা শুরু, বলছে রিপোর্ট
জওয়ানকে ফেরাতে তৎপরতা শুরু।
অজান্তে বাংলাদেশের সীমান্ত পার করে সেদেশের এলাকায় ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফর এক জওয়ান। আর বাংলাদেশের সীমান্তের ভিতরে প্রবেশ করতেই বাংলাদেশের সীমান্তে নজরদারি করা বিজিবির সদস্যরা এই ভারতীয় বিএসএফ জওয়ানকে আটক করে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র হাতে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)র সদস্য আটক হতেই তাঁকে ভারতে ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে, আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি সীমান্তের প্রায় ২০০ গজ ভেতর থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশে বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেন। ওই ভারতীয় জওয়ানকে দেশে ফিরিয়ে আনতে ফ্ল্যাগ মিটিং এর ব্যবস্থা করা হয়েছে। তাঁকে ফেরাতে দ্রুততার সঙ্গে তৎপরতা নিয়েছে বিএসএফ। ভারত, বাংলাদেশ সীমান্তের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার জায়গা নজরদারি করে এই বিএসএফ।
জানা গিয়েছে, সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটে। তখনই ওই ভারতীয় জওয়ান বাংলাদেশের ভিতরের দিকের ২০০ গজ ভিতরে ঢুকে পড়েন অজান্তে বলে খবর। বাংলাদেশের ডেইলি স্টারের খবর অনুসারে, ওই জওয়ানকে বিজিবির বিছানাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। বিজিবির সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেছেন, ‘তাঁর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে। সাদা পতাকা বৈঠক ডেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


