Pakistani Terrorist:‘তুমি পালিয়ে বেড়াতে পারো, কিন্তু লুকোতে পারবে না’,পাকিস্তানি জঙ্গি নিকেশ হতেই পুলিশের হুঁশিয়ারি
জঙ্গি ইয়াসির নিকেশ হতেই জম্মু ও কাশ্মীর পুলিশের হুঁশিয়ারি উপত্যকার সন্ত্রাসবাদ নিয়ে।
পাকিস্তানি জঙ্গি ইয়াসির শনিবার জম্মু ও কাশ্মীরের বুদগামে এক এনকাউন্টারে নিকেশ হয়। ঘটনার পরই পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার এই সন্ত্রাসীর পরিচয় প্রকাশ করে হয়। এরপরই উপত্যকায় জঙ্গিদের উদ্দেশে জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জোরালো হুঁশিয়ারি দেওয়া হয়।

বুদগাম জেলার ইউসমার্গ এলাকায় আত্মগোপনকারী সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র বন্দুকযুদ্ধের পর বৃহস্পতিবার পিরপাঞ্জাল পর্বতমালায় সন্ত্রাসবিরোধী এক বড় ধরনের অভিযান শুরু হয়। দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চালানো একটি অভিযানের জেরে এই সংঘর্ষ শুরু হয় শনিবার। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, ঘেরাও করা ওই এলাকায় অন্তত দুজন সন্ত্রাসবাদী,যাদের বিদেশি বলে অনুমান করা হয় প্রথম থেকেই, তারা লুকিয়ে ছিল।
গতকালকের সংঘর্ষের পর, শ্রীনগর-ভিত্তিক চিনার কর্পস সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, 'সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুদগামের আশদার গালিতে ভারতীয় সেনাবাহিনী, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ তল্লাশি অভিযান চালানো হয়।' চিনার কর্পস জানিয়েছে, সতর্ক নিরাপত্তাবাহিনী সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে এবং চ্যালেঞ্জ জানালে জঙ্গিরা গুলি চালায়। এর ফলে তীব্র গোলাগুলি বিনিময় হয়, যাতে একজন সন্ত্রাসবাদী নিহত হয় এবং একটি একে রাইফেল উদ্ধার করা হয়। বর্তমানে তল্লাশি অভিযান চলছে। এদিকে, এই পাকিস্তানি জঙ্গি নিহত হতেই উপত্যকায় সন্ত্রাসবাদকে চ্যালেঞ্জ করে হুঁশিয়ারি আসে পুলিশের তরফে।
জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে একটি পোস্টে সাফ বার্তায় লেখা হয়, 'পালিয়ে যেতে পারলেও লুকিয়ে থাকা সম্ভব নয়! 'অপারেশন আশদার'-এ খতম হওয়া সন্ত্রাসীকে লস্কর-ই-তৈবার সদস্য ও পাকিস্তানি নাগরিক ইয়াসির হিসেবে শনাক্ত করা হয়েছে।' সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুলিশ ডিজিপি নলিন প্রভাত এলাকা পরিদর্শনে যান। সেখানে পুলিশ উচ্চ-উচ্চতার জঙ্গল যুদ্ধের বিশেষ ইউনিট মোতায়েন করেছে, সেই এলাকাও ঘুরে দেখেন তিনি। এই ইউনিটগুলোর লক্ষ্য হল এমন সব জঙ্গিকে খুঁজে বের করা, যারা জঙ্গল যুদ্ধে অত্যন্ত প্রশিক্ষিত বলে ধারণা করা হচ্ছে এবং পীর পাঞ্জাল পর্বতমালায় শক্ত অবস্থান নিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


