...
...
Next Story

PoKর বিক্ষোভের গুঁতো! ঢোঁক গিলে কাদের ‘দেশপ্রেমিক’ বলতে বাধ্য হলেন শেহবাজরা!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ শনিবার বলেছেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) ৯৯ শতাংশ বিক্ষোভকারীই 'দেশপ্রেমিক' মানুষ।

Published on: Aug 9, 2026, 22:28:34 IST
Advertisement

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভোটগ্রহণের আগে থেকেই ব্যাপক বিক্ষোভের ছবি দেখা যায়। এলাকায় পাকিস্তানি সেনার দমন পীড়নের ছবিও আসে প্রকাশ্যে। এরই মাঝে পাকিস্তানের শেহবাজ সরকারের প্রতিরক্ষামন্ত্রী আসিফ খোয়াজা দাবি করেন, 'আমি আজাদ কাশ্মীরের(পাকিস্তান অধিকৃত কাশ্মীর) বিক্ষোভকারীদের ভারতের সমকক্ষ এবং ভারতের মতোই শত্রু হিসেবে গণ্য করি।' ঠিক সেই জায়গা থেকে এবার শেহবাজের পার্টি প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে নতুন বার্তা দিল পিওকের বিক্ষোভকারীদের ঘিরে।

PoKর বিক্ষোভের গুঁতো! ঢোঁক গিলে কাদের ‘দেশপ্রেমিক’ বলতে বাধ্য হলেন শেহবাজরা!. (Fabrice Coffrini/Keystone via AP) (Fabrice Coffrini/Keystone via AP)
PoKর বিক্ষোভের গুঁতো! ঢোঁক গিলে কাদের ‘দেশপ্রেমিক’ বলতে বাধ্য হলেন শেহবাজরা!. (Fabrice Coffrini/Keystone via AP) (Fabrice Coffrini/Keystone via AP)

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ শনিবার বলেছেন, পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) ৯৯ শতাংশ বিক্ষোভকারীই 'দেশপ্রেমিক' মানুষ। তিনি আরও বলেন, শেহবাজ শরিফরদের পার্টি পিএমএলএন-র রাজনৈতিক দলের প্রতিনিধিরা শীঘ্রই নিষিদ্ধ ঘোষিত ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেএএসি)-র সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এই কমিটিটি এমন এক কর্মীগোষ্ঠী যারা ওই অঞ্চলে বিক্ষোভের নেতৃত্ব দিয়ে আসছে। উল্লেখ্য, এই পিওকে জুড়ে এই পার্টির দাপট ভোটের ব্যালটে উঠে আসছে। কয়েক দিন আগেও রাজনৈতিক দলটি দাবি করে আসছিল যে, নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান’-এর সদস্যরা উপস্থিত রয়েছে পিওকের বিক্ষোভকারীদের মধ্যে। বিক্ষোভকারীদের ওপর নিজেদের দমন পীড়নের যৌক্তিকতা তুলে ধরার লক্ষ্যেই এই সমস্ত দাবি কিছুদিন আগেই করেছিল শেহবাজ সরকার। এবার সেই বিক্ষোভকারীদেরই শেহবাজ-পক্ষ বলছে পাকিস্তানের দেশপ্রেমিক!

রানা সানাউল্লাহ বলেন, পিওকের বিক্ষোভকারী 'জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির সাথে সংশ্লিষ্টদের নিরানব্বই শতাংশই আমাদের দেশপ্রেমিক ভাই।' সানাউল্লাহ বলছেন, 'দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন পিএমএল(এন)-এর সরকার গঠিত হবে, তখন তারা জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবে। তাদের প্রথম কাজ হবে এই সমস্যার সমাধান করা।' এদিকে, জেএএসি বা ‘জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ দাবি করেছে, সরকার পক্ষের দমন পীড়নের জেরে এলাকার ৪০ জনের মৃত্যু হয়েছে। ফলত ক্ষোভ জমছে এলাকায়। গত ৭ আগস্ট পিওকের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘও।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe