Tamil Nadu political alliance 2026: মিত্র খুঁজতে মরিয়া বিজয়! কংগ্রেসের পর তামিনাড়ুতে TVKকে সমর্থন দিতে পারে আরও একটি দল
Tamil Nadu political alliance 2026: গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।
Tamil Nadu political alliance 2026: তামিলনাড়ুতে পালাবদল। আর ডিএমকে-এআইএডিএমকে নয়, দক্ষিণের রাজ্যটিতে এবার সরকার গড়বে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগম (টিভিকে)। তবে নির্বাচনে বিপুল সমর্থন পেলেও, সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পায়নি টিভিকে। সরকার গড়ার জন্য প্রয়োজন অন্য কোনও দলের সমর্থন। ইতিমধ্যে সেই সমর্থনের হাতই বাড়িয়ে দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের সমর্থনের আশ্বাস পাওয়ার পরই এবার বিদুত্থালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)--র সমর্থন চেয়ে চিঠি পাঠাল বিজয় থলপতির নতুন দল টিভিকে।
মিত্র খুঁজতে মরিয়া বিজয়! (HT_PRINT)
জানা গেছে, থোল থিরুমাভালাভান নেতৃত্বাধীন ভিসিকে এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে দুটি আসন দখল করেছে। সরকার গঠনের জন্য এখন দলটির সমর্থন চাইছে টিভিকে। এর আগে পাঁচটি আসনে জয় পাওয়া কংগ্রেসও বিজয়ের সম্ভাব্য সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন দলটির এক শীর্ষ নেতা। এর আগে টিভিকে-র অভ্যন্তরীণ সূত্র এনডিটিভিকে জানিয়েছিল যে, বিজয়ের দল সিপিআই ও সিপিএমের সমর্থনের উপরও ভরসা করছে। এ দুটি দলই নির্বাচনে দুটি করে আসন পেয়েছে।
কংগ্রেসের ৫, ভিসিকে-র ২, সিপিআইয়ের ২ এবং সিপিএমের ২ জন বিধায়কের সমর্থন পেলে টিভিকে-র মোট সমর্থন দাঁড়াবে ১১৯ জন বিধায়কে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এক আসন বেশি। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। অর্থাৎ তামিনলাড়ুতে সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে দলটি ১০ আসন পিছিয়ে রয়েছে। অন্যদিকে, সদ্য প্ৰাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ক্ষমতাসীন ডিএমকে নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে। তাদের আসন সংখ্যা নেমে এসেছে ৫৯টিতে। আর এআইএডিএমকে পেয়েছে ৪৭টি আসন। নির্বাচনে বিজয় দুটি আসনে-ত্রিচি ইস্ট ও পেরাম্বুরে—প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি ধরে রাখবেন। সে ক্ষেত্রে শূন্য হওয়া আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজয়ের দল ঘোষিতভাবে ধর্মনিরপেক্ষ এবং সামাজিক ন্যায়ের কথা বলে তামিলনাড়ুর নির্বাচনে গোটা দেশকে চমকে দিয়েছে। বিজেপি ও কংগ্রেস বহু বছর ধরে ডিএমকে এবং এআইএডিএমকের কবল থেকে ওই তামিলভূমিকে বের করে আনার চেষ্টা চালিয়েও সফল হয়নি। সেই কাজটি করে দিয়েছেন বিজয়। রাজনৈতিক মহল মনে করছে, এর ফলে আগামী দিনে কংগ্রেস এবং বিজেপির পক্ষেও তামিলনাড়ুতে শক্তি বৃদ্ধি সহজ হতে পারে।
Home/News/Tamil Nadu Political Alliance 2026: মিত্র খুঁজতে মরিয়া বিজয়! কংগ্রেসের পর তামিনাড়ুতে TVKকে সমর্থন দিতে পারে আরও একটি দল