করুণ হাল!পাকিস্তানের রাজধানীর পুলিশকে ৩০ টি নয়া গাড়ি পেতে অপেক্ষা করতে হল দশকের বেশি
এই ৩০ গাড়ি পাকিস্তান সরকার, ইসলামাবাদ পুলিশকে দেওয়ার পর নকভি দাবি করেন, তাদের সরকার ইসলামাবাদ পুলিশকে পাকিস্তানের মধ্যে মডেল-পুলিশ হিসাবে তৈরি করবে। নকভি বলেন, ' এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে ইসলামাবাদ পুলিশকে আমরা গোটা দেশের কাছে মডেল পুলিশ হিসাবে তৈরি করব।'
সেদেশের প্রতিরক্ষামন্ত্রী ভারতকে দিয়েছিলেন পরমাণু হামলার হুমকি। সেদেশ আমেরিকা-ইরানের যুদ্ধে মধ্যস্থতার পদক্ষেপ করে, বড়সড় আয়োজনের চেষ্টা করেছিল ইসলামাবাদের বুকে। এদিকে, এহেন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পুলিশকে, তাদের বাহিনীর জন্য ৩০ টি গাড়ি পেতে অপেক্ষা করতে হয়েছে ১৪ বছর! দশক পার করে আজ শনিবার পাকিস্তানের ইসলামাবাদ পুলিশ পেল তাদের চাহিদা অনুযায়ী ৩০ টি নতুন গাড়ি।

পাকিস্তানের ইন্টিরিয়ার মন্ত্রী মহসিন নকভি এদিন ইসলামাবাদের পুলিশের হাতে সেই গাড়ির প্রতীকী চাবি তুলে দেন। মহসিন নকভির বার্তা,'পুলিশকে তার চাহিদা অনুযায়ী সামগ্রী দিলে তবেই কাঙ্খিত ফলাফল পাওয়া যাবে। এই গাড়িগুলি পুলিশ রেসপন্স টিমের কাজকে ভালো করবে।' শুধু তাই নয়, এই ৩০ গাড়ি পাকিস্তান সরকার, ইসলামাবাদ পুলিশকে দেওয়ার পর নকভি দাবি করেন, তাদের সরকার ইসলামাবাদ পুলিশকে পাকিস্তানের মধ্যে মডেল-পুলিশ হিসাবে তৈরি করবে। নকভি বলেন, ' এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে ইসলামাবাদ পুলিশকে আমরা গোটা দেশের কাছে মডেল পুলিশ হিসাবে তৈরি করব।এই সব পরিবর্তন গত ২ বছরে এসেছে।' প্রসঙ্গত, তুরস্ক, সৌদির সঙ্গে পাকিস্তান প্রতিরক্ষা ক্ষেত্রে এক সাম্প্রতিক চুক্তি সম্পন্ন করেছে। যা নিয়ে জল্পনা বেড়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি ইসলামিক ন্যাটো তৈরি হচ্ছে! এমন অবস্থায় পাকিস্তানের অন্দরে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা সেদেশের পুলিশকে ১৪ বছরের অপেক্ষার পর পেতে হল ফোর্সের জন্য নতুন ৩০ টি গাড়ি।এদিকে, জানা যাচ্ছে, পাকিস্তানের আর্থিক যা পরিস্থিতি তাতে ১০ বিলিয়ন মার্কিন ডলার পেতে আমেরিকার দিকে তাকিয়ে রয়েছে ইসলামাবাদ। এমনই দাবি রয়টার্সের রিপোর্টের। ইরান যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার পর আমেরিকার দিকে এই বিপুল পরিমাণ টাকার জন্য তাকিয়ে পাকিস্তান।ক্রমাগত আইএমএফ-র ওপর নির্ভারতা ও সেদেশের ধসে পড়া ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ইসালামাবাদের কপালে ভাঁজ ফেলেছে বলে দাবি বহু রিপোর্টের।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


