Agni Chopra on PSL Registration Claim: পরিচালক বিধু চোপড়ার পুত্র PSL-এ নাম লিখিয়েছেন? বিতর্কের আবহে মুখ খুললেন অগ্নি
জনপ্রিয় চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া এবং সিনেমা সমালোচক অনুপমা চোপড়ার সন্তান হলেন অগ্নি দেব। দীর্ঘদিন অগ্নি ভারতে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন মিজোরামের হয়ে। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৯টি সেঞ্চুরি রয়েছে। তাঁর গড় ৯৪.৯৪। মেজর লিগ ক্রিকেটে তিনি এমআই নিউইয়র্কের জন্য খেলেছে ২টি ম্যাচ।
ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় ক্রিকেটার অগ্নি দেব চোপড়া নাকি পাকিস্তান সুপার লিগে খেলার জন্য নিলামে নাম নথিভুক্ত করেয়িছেলিন। এমনই দাবি করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় এবার মুখ খুললেন অগ্নি। উল্লেখ্য, জনপ্রিয় চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া এবং সিনেমা সমালোচক অনুপমা চোপড়ার সন্তান হলেন অগ্নি দেব। দীর্ঘদিন অগ্নি ভারতে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন মিজোরামের হয়ে। ১১টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৯টি সেঞ্চুরি রয়েছে। তাঁর গড় ৯৪.৯৪। মেজর লিগ ক্রিকেটে তিনি এমআই নিউইয়র্কের জন্য খেলেছে ২টি ম্যাচ।

এহেন অগ্নি চোপড়ার নাম পিএসএলের নিলামে উঠেছে বলে দাবি ওঠায় বিতর্ক তৈরি হয়। সেই জল্পনা নিয়ে এবার অগ্নি স্পষ্ট ভাবে জানালেন, তিনি পাক ক্রিকেট লিগের নিলামে নিজের নাম নথিভুক্ত করাননি। আমেরিকার মিশিগানে জন্ম নেওয়া অগ্নি দাবি করেন, তিনি আমেরিকায় নিজের ক্রিকেট ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে।
এর আগে ভারতে ক্রিকেট খেলার সময় মুম্বই অনুর্ধ্ব ১৯ দলের অধিনায়ত্ব করেছিলেন অগ্নি। পরে অগ্নি মিজোরামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন। পরে ভারতীয় ক্রিকেট থেকে অবসর নিয়ে আমেরিকায় চলে যান অগ্নি। এমআই নিউইয়র্ক তাঁকে দলে নেয় ৫০ হাজার ডলারের বিনিময়ে। অবশ্য প্রথম শ্রেণির ক্রিকেটে অগ্নির পরিসংখ্যান প্রায় ডন ব্র্যাডম্যানের মতো হলেও সীমিত ওভারের ক্রিকেটে তাঁর পরিসংখ্যান মোটামুটি। তিনি ১২টি লিস্ট এ ম্যাচ খেলেছেন এবং তাতে মাত্র ২টি হাফ সেঞ্চুরি করেছেন এবং তাঁর গড় ২৪.৯১। আর টি২০তে তাঁর ৪টি হাফ সেঞ্চুরি রয়েছে ১৬ ম্যাচে। সেখানে তাঁর গড় ৩০.১৩। ২০২৫ সালে শেষবারের মত ভারতের ঘরোয়া ক্রিকেটে মাঠে নেমেছিলেন অগ্নি। তারপর ২০২৫ সালে আমেরিকায় গিয়ে এমলএসি-তে ২টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


