Ajit Doval in Saudi Arabia: পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সৌদি সফর শেষ হতে না হতে রিয়াদে পা অজিত ডোভালের

কয়েকদিন আগেই সৌদির রাজধানী জেদ্দায় গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর সেই সফরের এক সপ্তাহ যেতে না যেতেই সৌদিতে পা রাখলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Published on: Apr 20, 2026 8:39 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে সৌদি আরবের। প্রতিরক্ষা চুক্তি থেকে শুরু করে আর্থিক সাহায্যের ক্ষেত্রে পাকিস্তানের মাথার ওপর হাত রেখেছে সৌদি। কয়েকদিন আগেই আবার সৌদির রাজধানী জেদ্দায় গিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আর সেই সফরের এক সপ্তাহ যেতে না যেতেই সৌদিতে পা রাখলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। জানা গিয়েছে, এই সফরকালে পশ্চিম এশিয়া সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন ডোভাল। এরই সঙ্গে ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সৌদি কর্তপক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি।

সৌদিতে পা রাখলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। (HT_PRINT)
সৌদিতে পা রাখলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। (HT_PRINT)

এর আগে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর কাতার সফরে যান। এবার সৌদিতে পা রাখলেন অজিত ডোভাল। হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ব জুড়ে জ্বালানি সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এই আবহে দেশে যাতে জ্বালানি সংকট দেখা না দেয়, তার জন্য সব ধরনের পদক্ষেপ করছে ভারত।

সাম্প্রতিক সময়ে আবারে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও পোক্ত হয়েছে। মূলত পাক-সৌদি বন্ধুত্ব গভীর হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাত ভারতের দিকে ঝুঁকেছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময় সৌদি এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এই আবহে অজিত ডোভালের সৌদি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রিপোর্ট অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে ডোভালকে স্বাগত জানান সৌদি রাজনীতি বিষয়ক প্রতিমন্ত্রী সৌদ আল-সাতি। সৌদির জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সলমন, বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসায়েদ আল-আইবানের সঙ্গে বৈঠক করেন ডোভাল। রিয়াদে ভারতীয় দূতাবাসের তরফে সোশ্যাল মিডিয়ায় বলা হয়, 'বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছেন।' সৌদি আরবের রাষ্ট্রীয় প্রেস এজেন্সি জানিয়েছে, বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান ও ডোভাল পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতির পর্যালোচনা করেছেন। রাশিয়া ও ইরাকের পাশাপাশি সৌদি থেকে প্রচুর তেল আমদানি করে ভারত।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More