Cyclone Akvan Update: ‘আকবান’ শব্দটি কী বোঝায়? অর্থ কী? সাইক্লোন ঘিরে বহু ট্রেন বাতিল, ল্যান্ডফল কোথায়?

সাগরে ফুঁসছে, ধেয়ে আসছে সাইক্লোন আকবান।

Published on: Nov 19, 2026, 19:53:21 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ক্রমশ শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় (সাইক্লোন) আকবান।বঙ্গোপসাগরে ফুঁসে ওঠা এই ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলের দিকে ধেয়ে আসছে। শুক্রবার দুপুরে পুরীর কাছে আকবানের ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সাইক্লোনের জেরে একাধিক ট্রেন বাতিল হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, সাইক্লোন আকবানের সাম্প্রতিক তথ্য।

‘আকবান’ শব্দের অর্থ কী? সাইক্লোন ঘিরে বহু ট্রেন বাতিল, ল্যান্ডফল কোথায়? (ANI Photo) (Esha A)
‘আকবান’ শব্দের অর্থ কী? সাইক্লোন ঘিরে বহু ট্রেন বাতিল, ল্যান্ডফল কোথায়? (ANI Photo) (Esha A)

আকবান শব্দের অর্থ-

যে ঘূর্ণিঝড় নিয়ে এতো আলোচনা সেই সাইক্লোন ‘আকবান’ এর নামকরণ করেছে ইরান। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের আওতায় ১৩ টি দেশের যে সমঝোতা রয়েছে, তার আওতায় থেকে ইরান এই ঝড়ের নামকরণ করেছে। পারস্যের লোককথা ও ঐতিহ্য অনুসারে, নামটি ‘আকবান দিভে’র সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আকবান দিভ হলেন ফার্সি কবি ফেরদৌসীর লেখা মহাকাব্য ‘শাহনামা’য় বর্ণিত এক পৌরাণিক রাক্ষস-সদৃশ চরিত্র। সেইসব চিরায়ত কাহিনীতে ‘আকবান’ দিভ একজন ধূর্ত ও শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। অন্যদিকে, জোরাস্ট্রিয়ান ধর্মগ্রন্থে, আকা মানাহ-এর অনুবাদ করা হয় ‘দুষ্ট মন,’ ‘দুষ্ট উদ্দেশ্য,’ বা ‘দুষ্ট চিন্তা,’ যা একটি দানবীয় শক্তির প্রতিনিধিত্ব করে। উল্লেখ্য যে, সরকারি নামকরণের তালিকায় কোনো অনুবাদের উল্লেখ নেই।

ঝড় সংক্রান্ত তথ্য

এদিকে, জানা যাচ্ছে, ঝড়ের সর্বোচ্চ গতি ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে চলেছে। ঝড় শক্তি বাড়িয়ে উত্তর দিকে এগোচ্ছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণ ওড়িশার উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশে গোপালপুরের পূর্ব দিক দিয়ে শুক্রবার দুপুর ১২টা নাগাদ তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই ঝড় ঘিরে একাধিক ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। উল্লেখ্য,১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের আজ ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল, তবে ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে ২০ নভেম্বর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে।

এদিকে,আজ ১৯ নভেম্বর যাত্রা শুরু করার কথা ছিল, ১২৮৮১ শালিমার–পুরী এক্সপ্রেস এবং ১৮০১৭ ভঞ্জপুর–পুরী এক্সপ্রেসের। এই ২টি বাতিল করা হয়েছে। আগামিকাল ২০ নভেম্বর ২০২৬ সালে বাতিল রয়েছে, ১৮৪০১ বাংরিপোসি–পুরী এক্সপ্রেস,২২৮৯৫/২২৮৯৬ হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস,৬৮৪৪১ জলেশ্বর–পুরী মেমু,৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর মেমু।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More