Jantar Mantar protest: মহিলা আন্দোলনকারীকে চড় মারার অভিযোগ! যন্তর মন্তর থেকে সরানো হলো ADCP সন্দীপ লাম্বাকে
Jantar Mantar protest: নয়াদিল্লির যন্তর মন্তরে ২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। ছাত্র ও তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন সংগঠন সিজেপি-র হাজার হাজার সমর্থক পুলিশের অনুমতি ছাড়াই সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
Jantar Mantar protest: নিট প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজধানী। এই পরিস্থিতিতে যন্তর মন্তরের প্রতিবাদের জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো দিল্লির অ্য়াডিশনাল ডিসিপি (উত্তর-পূর্ব) সন্দীপ লাম্বাকে।
যন্তর মন্তর থেকে সরানো হলো ADCP সন্দীপ লাম্বাকে (সৌজন্যে টুইটার)
জানা গেছে, ককরোচ জনতা পার্টির সোমবারের 'চলো সংসদ' অভিযানের সময়ে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিক্ষোভকারী এক মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, সেই ঘটনার জেরেই দিল্লি, আন্দামান ও নিকোবর আইল্যান্ড পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপ লাম্বাকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে দিল্লির যন্তর মন্তরে চলছে বিক্ষোভ। নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে 'চলো সংসদ' অভিযানে অংশ নেয় হাজার হাজার মানুষ। সেই সময়েই এক মহিলাকে চড় মারার অভিযোগ ওঠে সন্দীপ লাম্বার বিরুদ্ধে। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে জানিয়েছেন, তিনিও লাম্বার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
এক্স হ্যান্ডেলে একটি বার্তায় তিনি লিখেছেন, 'গতকাল দিল্লি হাইকোর্টে পুলিশি বর্বরতা সংক্রান্ত আবেদনগুলোর জবাবে সরকার বলেছে যে, এফআইআর করার জন্য কেউ পুলিশের কাছে যায়নি। তাই আজ আমি একটি পুলিশি অভিযোগ দায়ের করেছি।' সিজেপি বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দায়ের করা একটি আবেদনের শুনানিতে বুধবার দিল্লি হাইকোর্টে লাম্বার নাম উল্লেখ করা হয়েছিল। তবে প্রশ্নফাঁসের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কড়া বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে কোনও আপস হবে না। বৃহস্পতিবার আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের বিচারের দ্রুত নিষ্পত্তির জন্য গঠন করা হবে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত। সেই সঙ্গেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'যারা দেশের যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কাউকেই রেয়াত করা হবে না।'
নয়াদিল্লির যন্তর মন্তরে গত ২০ জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার রেশ এখনও কাটেনি। ছাত্র ও তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র হাজার হাজার সমর্থক পুলিশের অনুমতি ছাড়াই সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে এগোনোর চেষ্টা করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। যার ফলাফল- কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, আটক এবং আহতের ঘটনা। সংঘর্ষ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটি দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা এক মহিলা বিক্ষোভকারীর গালে চড় মারছেন। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে পুলিশি বাড়াবাড়ির অভিযোগ জোরালো হয়েছে। পাল্টা যুক্তি হিসেবে পুলিশের তরফে জানানো হয়েছে, সংঘর্ষের সময় লাম্বার হাঁটুতেও আঘাত লেগেছিল। দিল্লি পুলিশ অবশ্য নিজেদের বিরুদ্ধে ওঠা অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
Home/News/Jantar Mantar Protest: মহিলা আন্দোলনকারীকে চড় মারার অভিযোগ! যন্তর মন্তর থেকে সরানো হলো ADCP সন্দীপ লাম্বাকে