India Bangladesh relationship : ওদিকে পাকিস্তান মধ্যস্থতায় মত্ত! এদিকে জয়শংকর সাক্ষাতে ঢাকা থেকে আসছেন কে!
একদিকে ইরান যুদ্ধ মধ্যস্থতায় পাকিস্তানের লাফালাফি, ওদিকে এপ্রিলের শুরুতেই ঢাকা থেকে দিল্লি আসছেন তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য।
বিগত কয়েক মাসে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে অনেক কিছু বদলেছে। এককালে সুখে পাশাপাশি থাকা পাকিস্তান, আফগানিস্তান বর্তমানে যুদ্ধে লিপ্ত। অন্যদিকে, হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইউনুস সরকারের সঙ্গে ভারত, সম্পর্কে এক বিশেষ পর্ব পার করে এবার তারেক জমানার ঢাকার সঙ্গে সম্পর্কের নয়া অধ্যায়ে রয়েছে। একদিকে, যখন ইরান বনাম আমেরিকা, ইজরায়েল তুমুল যুদ্ধ, তখন পাকিস্তান তার মধ্যস্থতা নিয়ে লাফালাফিতে ব্যস্ত! ইসলামাবাদে বসছে বহু দেশের প্রতিনিধিদের নিয়ে হাইভোল্টেজ বৈঠক। এমন এক সময়ে খবরে এসেছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর দিল্লি সফর।

বাংলাদেশে বিএনপির তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ঢাকায় ক্ষমতায় আসার পর এই প্রথম সেদেশের বিদেশমন্ত্রী আসছেন দিল্লি। এপ্রিলের প্রথম সপ্তাহেই দিল্লি আসছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। প্রসঙ্গত, খলিলুর রহমান ইউনুস জমানাতেও বাংলাদেশের উপদেষ্টার ভার সামলেছেন। তবে এবার তিনি তারেক সরকারের প্রতিনিধি হয়ে ভারতে আসছেন।
কিছুদিন আগেই বাংলাদেশ জানিয়েছিল, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে দিল্লিকে তারেক সরকার চিঠি না দিলেও, হাসিনাকে ঢাকা ফেরানোর প্রক্রিয়া জারি রয়েছে। অন্যদিকে, হাদি হত্যার অভিযুক্তদের কয়েকজনকে পাকড়াও করে এদেশের আদালতে তোলা হয়েছে। এমন এক পরিস্থিতিতে খলিলুরের দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, ইরান যুদ্ধের মাঝে, জ্বালানি ঘিরে কঠিন পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও খলিলুরের দিল্লি সফর বেশ তাৎপর্যপূর্ণ।
জানা গিয়েছে, আগামী ৭ এপ্রিল ভারতে ২ দিনের সফরে আসছেন খলিলুর রহমান। দিল্লিতে বিদেশমন্ত্রীর এস জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক রয়েছে প্রথম দিনেই। এছাড়াও খলিলুর সাক্ষাৎ করতে পারেন অজিত ডোভালের সঙ্গে। পাশাপাশি ভারত সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে খলিলুর রহমানের সাক্ষাতের বিষয়ে দুই পক্ষের মধ্যে যোগাযোগ চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুসারে, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে খলিলুরের আলোচনার বিষয়ে দুই দেশের মধ্যে কাজ চলছে। ইরান যুদ্ধের মাঝে জ্বালানি সংকটের মধ্যে পীযূষ গোয়েল ও হরদীপ সিং পুরীর সঙ্গে খলিলুরের সাক্ষাতের আলোচনার বিষয়টিও বেশ তাৎপর্যবহ বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


