Strike on Saudi amid Mecca pact: মক্কা প্যাক্টের মাঝে সৌদিতে হুথি হামলা! সন্ধি-সঙ্গী পাকিস্তানের PM শেহবাজ বললেন..

নতুন করে সৌদিতে হুথি হামলার জেরে তপ্ত পশ্চিম এশিয়া। হুথিদের পাল্টা ছেড়ে কথা না বলার বার্তা দিয়েছে সৌদিও।

Published on: Sep 8, 2026, 21:48:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষাচুক্তি মক্কা প্যাক্ট স্বাক্ষর ঘিরে আন্তর্জাতিক কূটনীতিতে ব্যাপক চর্চা হয়। সেই প্রতিরক্ষা সন্ধি অনুযায়ী, চুক্তিবদ্ধ তিন দেশের কোনও একটিতে হামলা মানেই অন্য বাকি দুই দেশে তা হামলার শামিল। এমন এক চুক্তির প্রেক্ষাপটে আজ সৌদি আরবে হুথিরা হামলা চালিয়েছে। সৌদি বলেছে, তাদের শক্তিসম্পদ সম্পর্কিত জায়গায় হামলা চলেছে। ৭৩ জন সেই ঘটনায় আহত। হুথিদের মিডিয়া রিপোর্ট বলছে, সৌদি আরব সম্পর্কিত এক ট্রাকে, সৌদি-ইয়েমেন সীমান্তে এই হামলা চালানো হয়েছে। যে ট্রাক, সেনার কিছু সামগ্রী নিয়ে যাচ্ছিল। এদিকে, ইরান-আমেরিকা যুদ্ধের মাঝে ইয়েমেনের হুথিদের সৌদিতে হামলা ঘিরে চড়েছে পারদ। ওদিকে, জল্পনা চড়ছে যে, এই হামলা কি মক্কা প্যাক্টকে বড় পরীক্ষার মুখে ফেলে দিল? এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলা নিয়ে মুখ খুলেছেন।

মক্কা প্যাক্টের মাঝে সৌদিতে হুথি হামলা!সন্ধি-সঙ্গী পাকিস্তানের PM শেহবাজ বললেন../Handout via REUTERS (via REUTERS)
মক্কা প্যাক্টের মাঝে সৌদিতে হুথি হামলা!সন্ধি-সঙ্গী পাকিস্তানের PM শেহবাজ বললেন../Handout via REUTERS (via REUTERS)

নতুন করে সৌদিতে হুথি হামলার জেরে তপ্ত পশ্চিম এশিয়া। হুথিদের পাল্টা ছেড়ে কথা না বলার বার্তা দিয়েছে সৌদিও। উল্লেখ্য, এলাকার ইয়েমেনের বিভিন্ন বড় শহরে নিয়ন্ত্রণ রয়েছে শিয়া গোষ্ঠীর হুথিদের। বেশ কিছু রিপোর্ট বলছে, এই হুথিদের প্রতি সমর্থন রয়েছে ইরানের। আর এই ইরান আবার পাকিস্তানের পড়শি দেশ। এদিকে, ইরানে আমেরিকা হামলা করার পরপরই সৌদিতে, আমেরিকার ঘাঁটিতে হামলা করেছিল ইরান। এমন এক উত্তেজিত পরিস্থিতির মাঝে সদ্য স্বাক্ষরিত হয়েছে মক্কা প্যাক্ট। ফলত, প্রশ্ন উঠছে, এই অবস্থায় মক্কাপ্যাক্টে থাকা, পাকিস্তান কোন পথে হাঁটবে, তা নিয়ে।

সৌদি আরবের মদতপুষ্ট ইয়েমেনের সুন্নি মুসলিম গোষ্ঠীর সরকার ধারাবাহিক অভিযান চালাচ্ছে হুথিদের বিরুদ্ধে। এদিকে, সানা-সহ উত্তর ইয়েমেনের বিভিন্ন অংশ এখনও হুথিদের নিয়ন্ত্রণে। এদিকে, আজকের হামলার পর ছেড়ে কথা বলার মেজাজে নেই সৌদি। সৌদি আরব বলছে, ইয়েমেনের হুতিদের ছোড়া একঝাঁক ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল স্থাপনাগুলোতে আগুন ধরে যাওয়া ও বহু মানুষ আহত হওয়ার পর পাল্টা আঘাত হানার জন্য তারা তৈরি। ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোট জানিয়েছে যে, তাদের বাহিনী এই ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’-র জবাব দেবে।

এমন এক পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,‘ সৌদি আরবের অসামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হুথিদের চালানো কাপুরুষোচিত হামলার আমি তীব্র নিন্দা জানাই, এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন।’ মক্কাপ্যাক্ট আবহে ইরানের প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, পাকিস্তান ‘..মহামান্য বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, মহামান্য ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান এবং সৌদি আরবের ভ্রাতৃপ্রতিম জনগণের সাথে অবিচল সহমর্মিতা প্রকাশ করছে।’ এরই সঙ্গে তিনি বার্তা দেন, ‘এ ধরনের জঘন্য হামলা নিরপরাধ মানুষের জীবনের পাশাপাশি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলে। আমরা দেশটির সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি আমাদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছি এবং আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More