Pakistan: হুথি ইস্যুতে হুমকি দিয়েও ঢোঁক গিলল পাকিস্তান! মক্কা প্যাক্ট নিয়ে ঢাকাকে কি কোনও সুক্ষ্ম বার্তা দিল ইসলামাবাদ?

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সজ্জাদ হায়দার খান বলেন, ‘এমন কোনও ভাবনা চিন্তা এখনই আলোচনায় নেই। যখন সময় আসবে, তখন আমরা এই প্যাক্টের আওতায় কাজ করব।'

Published on: Sep 10, 2026, 20:07:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সৌদিতে সদ্য হামলা চালিয়েছে হুথিরা। ইরান সমর্থিত হুথিদের সৌদিতে এই হামলা ইয়েমেন সংক্রান্ত বিষয়ে বলে মনে করা হচ্ছে। এদিকে, এই সৌদি আরব রয়েছে মক্কা প্যাক্টের আওতায়। তুরস্ক, পাকিস্তানের সঙ্গে সৌদির এই মক্কা প্যাক্ট (চুক্তি) অনুযায়ী, তিন দেশের মধ্যে কোনও একটি দেশে প্যাক্টের বাইরের দেশের হামলা হলে, তা তিন দেশেই হামলার সমান বলে বিবেচিত হবে। সেই সূত্রে সৌদিতে হুথিদের হামলার পর মক্কা প্যাক্ট কার্যত তার প্রথম চ্যালেঞ্জের মুখে পড়ে। হুথি হামলা নিয়ে সরব হন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও। তবে তাঁর হুঁশিয়ারির পর পরই ইসলামাবাদ কার্যত হুথি ইস্যুতে ব্যাকফুটে!

হুথি ইস্যুতে হুমকি দিয়েও ঢোঁক গিলল পাকিস্তান! মক্কা প্যাক্ট নিয়ে ঢাকাকে কি… (Photo by Handout / Pakistan Prime Minister's Office / AFP) (AFP)
হুথি ইস্যুতে হুমকি দিয়েও ঢোঁক গিলল পাকিস্তান! মক্কা প্যাক্ট নিয়ে ঢাকাকে কি… (Photo by Handout / Pakistan Prime Minister's Office / AFP) (AFP)

ইরানের সমর্থিক হুথিদের হামলার পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সৌদিও। এর আগে, আমেরিকা, ইরানের যুদ্ধের মাঝে সৌদিতে ইরান ফেলেছিল ক্ষেপণাস্ত্র। ইরান, সৌদির সমীকরণ নিয়ে যখন আরব বিশ্ব চর্চায়, তখনই আসে মক্কা প্যাক্ট। এদিকে, ইরানের প্রতিবেশী পাকিস্তান। এই পাকিস্তান আবার ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধে শান্তি আলোচনায় পদক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সদ্য হুথিরা, সৌদিতে হামলা করতেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেন,‘ ওই দেশে আগ্রাসন দেখানো মানে ধরে নেওয়া হবে তিন দেশেই আগ্রাসন। এই নিয়ে কোনও বিভ্রান্তি বা দ্বত্যার্থ নেই। বিনা উস্কানিতে আগ্রাসন ও বাড়াবাড়ি সৌদি আরবে হলেই, তা প্যাক্টকে সক্রিয় করে দেবে।'

এদিকে, আজ পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সজ্জাদ হায়দার খান বলেন, ‘এমন কোনও ভাবনা চিন্তা এখনই আলোচনায় নেই। যখন সময় আসবে, তখন আমরা এই প্যাক্টের আওতায় কাজ করব।' ফলত, সৌদিতে হুথি হামলা নিয়ে ইরানের প্রতিবেশী পাকিস্তান হুঁশিয়ারি দিয়েও পিছু হঠছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সদ্যই গুঞ্জন ছিল যে, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ছাড়াও কি কোনও দেশ মক্কা প্যাক্টের অন্তর্গত হবে কি না! এক্ষেত্রে ইসলামিক ন্যাটো নিয়ে নানান সম্ভাবনা ঘিরে চর্চার মাঝে মিশরের নাম জল্পনায় আসে। সদ্য় মক্কা প্যাক্ট ঘিরে বাংলাদেশের যোগদান হবে কিনা, তা নিয়েও ছিল জল্পনা। সম্প্রতি বাংলাদেশের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গিয়েছিলেন সৌদির সফরে। তারপর থেকে জল্পনা তুঙ্গে ওঠে। তবে মক্কা প্যাক্ট সম্প্রসারণ বা প্যাক্টে আর কোনও দেশ ঢুকছে কি না, তার প্রশ্নে পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র সজ্জাদ হায়দার খান বলেন, ‘ মক্কা জোট সম্প্রসারণের কোনও পরিকল্পনা নেই।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More