MEA On Israel Lebanon: মধ্যস্থতাকারী পাকিস্তানের নুর খান বেসের দিকে ছুটল US জেট ! ইজরায়েল-লেবানন নিয়ে অবস্থান জানাল ভারত
India On Israel Lebanon War: অপারেশন সিঁদুরে টার্গেট হওয়া নুর খান বেসের দিকে মার্কিন সেনার বিমানকে যেতে দেখা গিয়েছে।
ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে নাম কিনতে ব্যস্ত পাকিস্তান! সেদেশের রাজধানী ইসলামাবাদে এই যুদ্ধাবসানের চেষ্টায় শান্তি আলোচনা হতে চলেছে। সেই উদ্দেশে সেখানে আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের পৌঁছে আলোচনা করার কথা। এদিকে, এই আলোচনার জেরে গোটা ইসলামাবাদে দুই দিনের ছুটি ঘোষিত। এরই মধ্যে, অন্যদিকে, ইজরায়েল বনাম লেবানন যুদ্ধ চলছে। ইরান জানিয়েছে যুদ্ধবিরতি ইজরায়েল-লেবাননের মধ্যেও হতে হবে। এই পরিস্থিতিতে, ভারতের বন্ধু দেশ ইজরায়েল ও তার সঙ্গে যুদ্ধে লিপ্ত লেবাননের সংঘাত ঘিরে মুখ খুলল দিল্লি। বিদেশমন্ত্রকের তরফে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির অবস্থান।

এদিন বিদেশমন্ত্রকের তরফে, ইজরায়েল বনাম লেবানন যুদ্ধ নিয়ে মুখ খোলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। তিনি বলেন, ‘লেবাননে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি জানিয়েছেন, ১০০০ জন ভারতীয় এই মুহূর্তে লেবাননে রয়েছেন। আর সেখানের পরিস্থিতি বেশ উদ্বেগের। প্রসঙ্গত, লেবাননে কিছুদিন আগে, হামলা করে ইজরায়েল। এরপর থেকেই ইজরায়েল বনাম লেবানন সংঘাত চলছে। অন্যদিকে, কূটনৈতিক দিক থেকে নরেন্দ্র মোদীকে নিজের ‘ভ্রাতৃ স্থানীয়’ পরিচয় দেওয়া নেতানিয়াহুর নেতৃত্বে লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েল। শোনা যাচ্ছে, সামনের সপ্তাহে আমেরিকায় এই দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা হতে পারে। এর আগে, গত রাতেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভাকে এই যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়ে নির্দেশ দেন। ভারত জানিয়েছে, লেবাননের শান্তি ও নিরাপত্তার পক্ষে রয়েছে দিল্লি।
ভারতের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে জয়সওয়াল বলেন, ‘ভারত সর্বদাই অসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রসমূহের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতাকে সম্মান করা অপরিহার্য।’
পাকিস্তানে নুর খান বেসের দিকে মার্কিন জেট-
এদিকে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির নুর খান বেসের দিকে আকাশপথে পৌঁছতে দেখা গিয়েছে মার্কিন সেনার জেটকে। মনে করা হচ্ছে, এই জেট-এই আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা পৌঁছচ্ছেন। উল্লেখ্য, এই নুর খান বেসকেই ভারতীয় সেনা গত বছর গুঁড়িয়ে দেয় অপারেশন সিঁদুর অভিযানে। সেই বেসের দিকেই এবার মার্কিন জেটকে যেতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, এই রাওয়ালপিন্ডি হচ্ছে পাকিস্তানের সেনার হেডকোয়ার্টার।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


