...
...
Next Story

India Bangladesh Relation: হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত,এদিকে ঢাকায় হয়ে গেল US দূত-দীনেশ মিটিং

ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৃহস্পতিবার হয়ে গেল এক হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Published on: Nov 13, 2026, 11:01:04 IST
Advertisement

ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা বহু আগেই করেছিলেন শেখ হাসিনা। সেই মতো সদ্য ভিসার জন্য আবেদনও করেছেন তিনি। তবে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তাঁকে ভিসা দেওয়া হবে না। ঠিক এই ঘটনাক্রমের পরই এবার ভারত ও বাংলাদেশের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে ঢাকার মাটিতে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন হয়েছে।

হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত, ঢাকায় US দূত-দীনেশ বৈঠক
হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত, ঢাকায় US দূত-দীনেশ বৈঠক

ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আপাতত স্থগিত বলে জানা গিয়েছে। তবে এই ঢাকার মাটিতে এই সংলাপ স্থগিত হলেও, ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৃহস্পতিবার হয়ে গেল এক হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনে এই হাইভোল্টেজ বৈঠক আয়োজিত হয়েছে। ভারত, বাংলাদেশ কনস্যুলার সংলাপ যখন স্থগিত, দুই দেশের মধ্যে শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে ঢাকায় মার্কিন কূটনীতিকের সঙ্গে ভারতের দীনেশ ত্রিবেদীর এই বৈঠক কতটা তাৎপর্যবাহী তা নিয়ে বহু চর্চা রয়েছে। প্রসঙ্গত, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks