India Bangladesh Relation: হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত,এদিকে ঢাকায় হয়ে গেল US দূত-দীনেশ মিটিং

ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৃহস্পতিবার হয়ে গেল এক হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

Published on: Nov 13, 2026, 11:01:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরে যাওয়ার ঘোষণা বহু আগেই করেছিলেন শেখ হাসিনা। সেই মতো সদ্য ভিসার জন্য আবেদনও করেছেন তিনি। তবে বাংলাদেশ জানিয়ে দিয়েছে, তাঁকে ভিসা দেওয়া হবে না। ঠিক এই ঘটনাক্রমের পরই এবার ভারত ও বাংলাদেশের মধ্যে কনস্যুলার সংলাপ স্থগিত হয়েছে। এদিকে, এমন এক পরিস্থিতিতে ঢাকার মাটিতে আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর হাইভোল্টেজ বৈঠক সম্পন্ন হয়েছে।

হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত, ঢাকায় US দূত-দীনেশ বৈঠক
হাসিনা ইস্যুর মাঝে ভারত-বাংলাদেশ কনস্যুলার বৈঠক স্থগিত, ঢাকায় US দূত-দীনেশ বৈঠক

ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর দুই দেশের মধ্যে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তা আপাতত স্থগিত বলে জানা গিয়েছে। তবে এই ঢাকার মাটিতে এই সংলাপ স্থগিত হলেও, ঢাকায় ভারতীয় হাইকমিশনে বৃহস্পতিবার হয়ে গেল এক হাইভোল্টেজ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী ও বাংলাদেশে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। তবে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ভারতীয় হাইকমিশনে এই হাইভোল্টেজ বৈঠক আয়োজিত হয়েছে। ভারত, বাংলাদেশ কনস্যুলার সংলাপ যখন স্থগিত, দুই দেশের মধ্যে শেখ হাসিনাকে ঘিরে টানাপোড়েনের মধ্যে ঢাকায় মার্কিন কূটনীতিকের সঙ্গে ভারতের দীনেশ ত্রিবেদীর এই বৈঠক কতটা তাৎপর্যবাহী তা নিয়ে বহু চর্চা রয়েছে। প্রসঙ্গত, ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

এদিকে, বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর রিপোর্ট বলছে, সময়সূচি না মেলার কারণে ভারত গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ঢাকার বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। এর আগে, কনস্যুলার বৈঠককে সামনে রেখে ঢাকায় একটি বৈঠক হয়। ওই বৈঠকে শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতা সহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে যাতে আলোচনা করা হয়, সে বিষয়ে মত এসেছিল। তবে আপাতত সেই আলোচনার ক্ষেত্র হিসাপে পরিগণিত এই সংলাপ স্থগিত রয়েছে। ২০১৭ সালে শুরুর পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ নিয়ে চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শেষবার ২০২৪ সালের মে মাসে হয়। ওই বছরেরই ৫ আগস্ট অভ্যুত্থানের জেরে বাংলাদেশ ত্যাগ করে ভারতে আসেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, সেপ্টেম্বরে ভারতে ব্রিকস চলাকালীন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লি জানায় আমন্ত্রণ। তবে সেপ্টেম্বর মাসে ভারতে আসেননি তারেক। পরবর্তীতে তিনি আমেরিকা, জাপান, তুরস্কের সফর করলেও ভারতে তারেক রহমান কবে সফর করবেন তার তারিখ এখনও স্পষ্ট নয়। এদিকে, ডিসেম্বর ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার সময়কাল রয়েছে। তার আগে, এই কনস্যুলার সংলাপ স্থগিতের ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে নানান মহলে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More