Cricket News: পরিবারে উদ্বেগের সংবাদ! বিশ্বকাপের মাঝে বাড়ি ফিরলেন এই ভারতীয় ক্রিকেট স্টার

কী ঘটেছে রিঙ্গকু সিংয়ের পরিবারে?

Published on: Feb 24, 2026, 21:07:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিশ্বকাপের মাঝে হঠাৎই উদ্বেগের সংবাদ ক্রিকেট স্টার রিঙ্কু সিংয়ের পরিবারে। জানা গিয়েছে, এই ক্রিকেট স্টারের বাবা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আর সেকারণেই বিশ্বকাপের সুপার ৮ এর ম্যাচের মধ্যেই ঘরে ফিরেছেন রিঙ্কু। এনডিটিভির তথ্য অনুসারে রিঙ্কুর বাবা বর্তমানে ক্যানসারে আক্রান্ত। তাঁর স্টেড ৪ লিভার ক্যানসার হয়েছে বলে খবর। আর তিনি বর্তমানে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। আর এই খবরের জেরেই তড়িঘড়ি বাড়ি ফিরছেন রিঙ্কু।

বিশ্বকাপের মাঝে বাড়ি ফিরলেন এই ভারতীয় ক্রিকেট স্টার (Photo by Manan VATSYAYANA / AFP)
বিশ্বকাপের মাঝে বাড়ি ফিরলেন এই ভারতীয় ক্রিকেট স্টার (Photo by Manan VATSYAYANA / AFP)

রিঙ্কু টুর্নামেন্টের জন্য ভারতের জাতীয় ক্রিকেট দলের অংশ, তবে তিনি আবার দলে যোগদানের জন্য ফিরে আসবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক বছরগুলিতে এই বাঁহাতি ব্যাটসম্যান ভারতের সাদা বলের দলে একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন, বিশেষ করে চাপের পরিস্থিতিতে তার ফিনিশিং দক্ষতার জন্য তিনি মূল্যবান। টুর্নামেন্টের শেষ পর্যায়ে দীর্ঘ সময় ধরে অনুপস্থিতি ভারতের দলের সমন্বয়ের উপর প্রভাব ফেলতে পারে। আপাতত, তার পারিবারিক পরিস্থিতির উপরই মনোযোগ দেওয়া হচ্ছে, এই কঠিন সময়ে ক্রিকেট মহল খেলোয়াড়কে ঘিরে একত্রিত হবে বলে আশা করা হচ্ছে। টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক আপডেটের অপেক্ষায় রয়েছে।

এদিকে, স্বভাবতই পরিবারের এই উদ্বেগের পরিস্থিতিতে পরিবারের সঙ্গেই থাকতে চেয়েছেন রিঙ্কু সিং। অন্যদিকে, সুপার এইটের ম্যাচের শুরুতেই সূর্য বাহিনী দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত পর্যুদস্ত হয়ে হেরেছে। এই অবস্থায় ভারতীয় দল তাকিয়ে পরবর্তী ম্যাচে জিম্বাবোয়েকে দুরমুশ করতে। তা না হলে সেমি ফাইনালে যাওয়া ভারতের পক্ষে বেশ চাপের হতে পারে! অন্যদিকে, রিঙ্কুর পরিবারের এই ঘটনা নিঃসন্দেহে একটি উদ্বেগের খবর। ভারতীয় দলের ম্যানেজমেন্ট নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More