India Russia: ট্রাম্পদের খোঁচা! ‘ভারত রাশিয়ার থেকে তেল কেনে নিজের জন্য মস্কোকে সাহায্য করতে নয়’, বললেন রুশ দূত

ডেনিস অলিপভ কার্যত নাম না করে আমেরিকাকে খোঁচা দিয়ে বলেন, ‘ভারত রাশিয়াকে সহায়তা করার উদ্দেশ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনে না। তারা নিজেদের এবং নিজেদের জাতীয় উন্নয়নের জন্যই তেল কিনছে।’

Published on: Sep 6, 2026, 12:35:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ আজ একাধিক বছর পার করেছে। সদ্য রাশিয়ার প্রেসিডেন্ট পুনিতের সঙ্গে দেখা করে শান্তির বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রাশিয়ার সফর শেষে ইউক্রেনে পৌঁছন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনিও ইউক্রেনকে জানান, দুই দেশের যুদ্ধের মাঝে, স্থায়ী শান্তি ফেরাতে যেকোনো উপায়ে সহযোগিতা করতে প্রস্তুত ভারত। এরপরই আমেরিকার প্রতিনিধিরা রাশিয়া পৌঁছয়, দুই দেশের সংঘাতে শান্তি আলোচনার লক্ষ্যে। তবে রাশিয়ার ওপর মার্কিনি নানান নিষেধাজ্ঞা এখনও চর্চায় রয়েছে। রাশিয়ার থেকে ভারতের তেল কেনার বিষয়টিও মার্কিন বার্তায় আগেও উঠে এসেছে। এরই মাঝে রাশিয়ার থেকে ভারতের তেল কেনার ঘটনা নিয়ে মুখ খোলেন ভারতে অবস্থিত রুশ দূত ডেনিস অলিপভ।

USকে খোঁচা! ‘ভারত রাশিয়ার থেকে তেল কেনে নিজের জন্য মস্কোকে সাহায্য করতে নয়’
USকে খোঁচা! ‘ভারত রাশিয়ার থেকে তেল কেনে নিজের জন্য মস্কোকে সাহায্য করতে নয়’

রাশিয়ার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে রুশ দূত ডেনিস অলিপভ কার্যত নাম না করে আমেরিকাকে খোঁচা দিয়ে বলেন, ‘ভারত রাশিয়াকে সহায়তা করার উদ্দেশ্যে রাশিয়ার কাছ থেকে তেল কেনে না। তারা নিজেদের এবং নিজেদের জাতীয় উন্নয়নের জন্যই তেল কিনছে।’ রাশিয়ার প্রধান জ্বালানি সরবরাহকারীদের সাথে লেনদেন অব্যাহত রাখা বিভিন্ন দেশ ও কোম্পানির বিরুদ্ধে পশ্চিমী নিয়ন্ত্রণকারীদের কঠোর নজরদারি এবং ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞার ঝুঁকি বেড়ে চলার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। এদিকে, এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার দূত উল্লেখ করেছেন যে, ভারতের জ্বালানি চাহিদা পূরণে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ এবং নয়াদিল্লির প্রয়োজন অনুযায়ী যেকোনো পরিমাণ তেল সরবরাহ করতে তারা প্রস্তুত।

তিনি রাশিয়ার তেল বাণিজ্যকে লক্ষ্য করে পশ্চিমী জোটের আরোপিত গৌণ নিষেধাজ্ঞা ও শুল্ককে শাস্তিমূলক ‘চাপ প্রয়োগের কৌশল’ হিসেবে অভিহিত করেন এবং উল্লেখ করেন যে, এটি গঠনমূলক বৈশ্বিক সম্পৃক্ততার পরিপন্থী। অলিপভ বলেন, ‘ভারতের যতটুকু তেল প্রয়োজন, আমরা তার পুরোটাই সরবরাহ করতে প্রস্তুত। দুর্ভাগ্যবশত, যারা নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করে, তারা আন্তরিক সহযোগিতার পরিবর্তে চাপ সৃষ্টির পথ বেছে নিয়েছে; আর এ কারণেই তারা তেলের ক্ষেত্রে ভারতের জন্য আমাদের চেয়ে ভালো কোনো প্রস্তাব দিতে পারছে না।’ অলিপভ বলেন, ‘প্রশ্ন হলো,ভারত কতটা আত্মবিশ্বাসী? ভারত প্রমাণ করেছে যে তারা নিজেদের অবস্থানে অটল থাকতে এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে সক্ষম। আর যখন আমরা তেল বাণিজ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কথা বলি, তখন শুল্কের বিষয়টিও তেল সরবরাহ ক্ষেত্রে রাশিয়া ও ভারতের মধ্যের সহযোগিতার সাথে জড়িত। ভারতের কাছে এই স্বার্থগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More