Amit Shah: ‘আগামী ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না!’ রাহুল গান্ধীকে বিঁধলেন অমিত শাহ

Amit Shah: যমুনা নদীর দূষণ প্রসঙ্গে আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এই দলগুলি নদী পরিষ্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ করেনি।

Published on: Oct 22, 2026, 16:09:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Amit Shah: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং এসআইআর (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে দিল্লিতে ‘ইন্ডিয়া’ (INDIA) জোট ও ককরোচ জনতা পার্টির (CJP) ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির মাঝেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বিদেশ সফরে গিয়েছেন। চার দিনের সফরে লোকসভার বিরোধী দলনেতা বর্তমানে ভিয়েতনামে রয়েছেন। সে নিয়ে রাহুল গান্ধীকে বিঁধেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর কটাক্ষ, আগামী তিন দশক কেন্দ্র থেকে দূরেই থাকতে হবে কংগ্রেসকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (PTI)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (PTI)

অমিত শাহের নিশানায় রাহুল গান্ধী

বৃহস্পতিবার দিল্লিতে যমুনা পরিষ্কারের জন্য ৮,৯৪১ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠান থেকেই রাহুল গান্ধীর উদ্দেশ্যে তিনি বলেন, 'আমি জানি আপনি বিদেশের মাটিতে বসে আমার কথা শুনতে পাচ্ছেন না। আপনি কেন যান, তার ব্যাখ্যাও দেন না, অবশ্য সেটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু দিল্লিতে নামার পর শুনে রাখবেন, আগামী ৩০ বছরেও আপনাদের কাছে আর সুযোগ আসবে না।' বিজেপি মুখপাত্রদের দাবি, আন্দোলন ঘিরে টানা অসত্য বলার পর রাহুল নাকি ক্লান্ত হয়ে ছুটিতে গিয়েছেন। এমনকী জর্জে সোরোসের থেকে ‘পরামর্শ’ নেওয়া কিংবা সরকার ফেলার চক্রান্তের অভিযোগও তুলেছেন সম্বিত পাত্র ও প্রদীপ ভান্ডারি। তবে প্লট জবাবে কংগ্রেস বলেছে, ব্যক্তিগত সময়ে যে কোনও স্থানে যাওয়া রাহুল গান্ধীর অধিকার।

কংগ্রেসকে বিঁধে কী বললেন অমিত শাহ?

এদিন কংগ্রেস ও বিরোধী দলগুলির ভোট চুরির অভিযোগেরও পাল্টা জবাব দেন অমিত শাহ। বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মানুষের ভোটের রায় আপনারা এভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।’ পাশাপাশি, কংগ্রেস যে গত কয়েক দশক ধরে দেশের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় নেই, সেকথাও মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, 'আপনারা ৫৪ বছর ধরে বাংলায় কোনও নির্বাচন জেতেননি… অরুণাচল প্রদেশে ১২ বছর ধরে এবং দিল্লিতে ১৮ বছর ধরে আপনারা নির্বাচিত হননি।' নাম না করে রাহুল গান্ধীকে বিঁধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি যখন বলি যে বিজেপি ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন তারা জনগণকে বোঝায়— নির্বাচনে কারচুপি হয়েছে। না হলে অমিত শাহ কীভাবে জানলেন?' তাঁর সংযোজন, 'এমন কাউকে দেখিনি যে কিনা প্রতি ছয় মাস অন্তর বিদেশে পাড়ি দেয়। আমি এখানে জন্মেছি, এখানে থাকি এবং এখানেই মৃত্যুবরণ করব।'

যমুনা পরিষ্কার নিয়েও বিরোধীদের আক্রমণ

যমুনা নদীর দূষণ প্রসঙ্গেও আম আদমি পার্টি (AAP) এবং কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও এই দলগুলি নদী পরিষ্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় কাজ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার যমুনা নদীকে সম্পূর্ণ পরিষ্কার করার কাজে উদ্যোগী হবে। যমুনার উৎস যমুনোত্রী থেকে প্রয়াগরাজের সঙ্গম পর্যন্ত নদী পরিষ্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কাজ করার সুযোগ বিজেপির নেতৃত্বাধীন সরকারের কাছেই রয়েছে।