RAF officer Sonia Sehrawat: সিজেপি-র বিক্ষোভের কেন্দ্রবিদুতে এক আরএএফ অফিসার, কে এই সনিয়া শেহরাওয়াত?

RAF officer Sonia Sehrawat: ডিউটির সময় আহত হওয়া, তাঁর ইউপিএসসি লড়াই এবং পরবর্তী সময়ে সিজেপি-কে নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক—সব মিলিয়ে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন হরিয়ানার এই মহিলা আধিকারিক।

Published on: Jul 23, 2026, 14:36:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

RAF officer Sonia Sehrawat: দিল্লির যন্তর মন্তরে গত সোমবার 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভ চলাকালীন সংঘর্ষ এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র আরএএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সনিয়া শেহরাওয়াত।

কে এই সনিয়া শেহরাওয়াত?
কে এই সনিয়া শেহরাওয়াত?

ডিউটির সময় আহত হওয়া, তাঁর ইউপিএসসি লড়াই এবং পরবর্তী সময়ে সিজেপি-কে নিয়ে একটি ইনস্টাগ্রাম পোস্টকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক—সব মিলিয়ে বর্তমানে খবরের শিরোনামে রয়েছেন হরিয়ানার এই মহিলা আধিকারিক। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৬ লক্ষেরও বেশি। সনিয়া শেহরাওয়াত সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর এক জন সহকারী কমান্ড্যান্ট এবং তিনি সিআরপিএফ-এর বিশেষ দাঙ্গা-দমন ও নিয়ন্ত্রণ ইউনিট র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)-এ কর্মরত আছেন। সোমবার সিজেপি-র সংসদ অভিযানের দু'দিন পর সনিয়া একটি ইনস্টাগ্রাম স্টোরি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। সেই ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মৃত আরশোলার ছবির সঙ্গে লেখা ছিল-'যারা নিজেদের উন্নতি করতে পারে না, তারাই দেশের উন্নতি করতে বেরিয়ে পড়েছে।' তবে বিতর্ক বাড়তেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়।

এই পোস্টটিকে কেন্দ্র করে 'ককরোচ জনতা পার্টি' এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে লেখে, 'আমরা আরশোলা, আর আরশোলার কখনও মরে না।' পাশাপাশি, সিআরপিএফ-এর অন্দরেও অনেকে নাম প্রকাশ না করার শর্তে উদ্বেগ প্রকাশ করেন যে এই ধরনের পোস্ট বাহিনীর সুনামের পরিপন্থী এবং এটি শৃঙ্খলারক্ষার পরিধিভুক্ত হতে পারে। ডিজিটাল নিউজ প্ল্যাটফর্ম 'দ্য প্রিন্ট' এক নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, 'ব্যক্তিগত দায়িত্ব পালনের সময় নিজের অ্যাকাউন্ট থেকে এ ধরনের রাজনৈতিক মন্তব্য করা হলে, তা শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে গণ্য হওয়া উচিত। দেখা যাক, শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে কঠোর ব্যবস্থা নেন কিনা।' তবে এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত সিআরপিএফ-এর পক্ষ থেকে কোনও দাফতরিক বা আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা করা হয়নি।

পুলিশি পেশার পাশাপাশি তিনি ইনস্টাগ্রামে একটি বিশাল অনুসারী (ফলোয়ার) গোষ্ঠী তৈরি করেছেন, যেখানে তিনি ব্যক্তিগত জীবন, নাচের ভিডিও, ট্রেন্ডিং রিল, ফিটনেস কন্টেন্ট এবং মাঝে মাঝে পেশাগত জীবনের ঝলক শেয়ার করেন। একটি সাক্ষাৎকারে সনিয়া জানিয়েছেন যে তিনি হরিয়ানার এক সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। সেখানে মেয়েদের সুযোগ ও স্বাধীনতা নিয়ে নানা ঐতিহ্যগত বা সামাজিক সীমাবদ্ধতা ছিল। তবে এই প্রতিকূলতাই তাকে উর্দিধারী হওয়ার জেদ ও অনুপ্রেরণা জুগিয়েছিল। ছোটবেলা থেকেই সশস্ত্র বাহিনীর প্রতি তাঁর তীব্র আকর্ষণ ছিল।