Delhi Building Collapsed: দিল্লিতে ভয়ঙ্কর বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, শিশু-সহ নিহত ২
Delhi Building Collapsed: পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে মোট আটজন বাসিন্দা ছিলেন এবং তারা সবাই সেখানে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দমকল বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
Delhi Building Collapsed: দিল্লিতে ফের ভয়াবহ দুর্ঘটনা। আবারও ভেঙে বহুতল আবাসন। পূর্ব দিল্লির (East Delhi) বিবেক বিহার এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে তিন বছর বয়সি এক শিশু এবং এক ব্যক্তির মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। মঙ্গলবার ঘটা এই দুর্ঘটনায় বাড়িটিতে থাকা আরও ছয়জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে।
দিল্লিতে ভয়ঙ্কর বিপর্যয়! (PTI)
পুলিশ সূত্রে খবর, বাড়িটিতে মোট আটজন বাসিন্দা ছিলেন এবং তারা সবাই সেখানে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরই দমকল বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দারাও কর্মীদের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখতে শুরু হয় উদ্ধারকাজ। নর্থ এমসিডি-র চেয়ারম্যান পঙ্কজ লুথরা শিশুমৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বাড়িটি প্রায় ৪০ থেকে ৫০ বছরের পুরনো ছিল। তাঁর কথায়, '৪০-৫০ বছরের পুরনো বাড়ি ছিল এটি। এই ঘটনায় তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।'
এদিকে ঘটনার পর পরিস্থিতি দেখতে যান স্থানীয় বিজেপি কাউন্সিলর পঙ্কজ লুথরা (Pankaj Luthra)। তিনি এই দুর্ঘটনার জন্য বেআইনি নির্মাণ ও জবরদখলকে দায়ী করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, যে জমিতে বাড়িটি নির্মিত হয়েছিল তা আসলে রেলওয়ের সম্পত্তি। গত পাঁচ থেকে ছয় দশক ধরে এই জায়গা দখল করে অবৈধ নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার কারণ জানতে তদন্তও শুরু হয়েছে বলে খবর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনও আটজন ওই ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন বলেই জানা যাচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে চাপা পড়ে থাকা বাসিন্দাদের উদ্ধারের কাজ চলছে জোরকদমে। পুলিশের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এর আগে গত সেপ্টেম্বরে দিল্লির সত্য নিকেতনে একটি বাড়ি ধসের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছিল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত সেই ভবনটি ছেলেদের জন্য 'পেয়িং গেস্ট' (পিজি) হিসেবে ব্যবহার হত। ভবনটিতে একটি বেসমেন্ট ও পাঁচটি ওপরের তলা ছিল। বেসমেন্টে মেরামতের কাজ চলার সময় কাঠামোটি ধসে পড়েছিল। ঘটনার তদন্তে দেখা যায়, অবৈধ ভাবে পুরসভার কোনও অনুমতি ছাড়াই তলা বাড়ানো হয়েছিল ওই হস্টেলের। সোমবারই পাহাড়গঞ্জ এলাকায় একটি নির্মীয়মাণ ভবনের ছাদের একাংশ ভেঙে পড়ে আট শ্রমিক আহত হন। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছে পুলিশ। এফআইআর দায়ের হয়েছে ঠিকাদার সংস্থা ও ভবনের মালিকের বিরুদ্ধে। তারও আগে, গত সপ্তাহে পুরনো দিল্লির চাওরি বাজার এলাকায় একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে দু’জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় আহত হন অনেকে।
Home/News/Delhi Building Collapsed: দিল্লিতে ভয়ঙ্কর বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, শিশু-সহ নিহত ২