Anupam Roy Concert in Bangladesh: বাংলাদেশে হঠাৎ স্থগিত অনুপমের কনসার্ট!আয়োজকরা বলছেন, 'স্বরাষ্ট্রমন্ত্রক থেকে..'

অনুপমের শুক্রবারের কনসার্টের একদিন আগে, আচমকা বাংলাদেশে স্থগিত ঘোষণা করা হল এই অনুষ্ঠানটি।

Published on: Jun 25, 2026, 15:49:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে সদ্য চলতি বছরে নির্বাচনের পর গদিতে বসেছে তারেক সরকার। এর আগে, শেখ হাসিনার সরকারের ২০২৪ সালে পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে বহু সময়ই ভারত বিরোধিতার সুর শোনা গিয়েছে। তখন ছিল ঢাকার মসনদে সেদেশের অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা ছিলেন মহম্মদ ইউনুস। এরপর পদ্মা দিয়ে বয়ে গিয়েছে বহু জলরাশি। সদ্য বাংলাদেশে তারেক সরকারের আমলে এপার বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়ের কনসার্টের আয়োজন করেছিল ইয়ামাহা মিউজিক বাংলাদেশ। তবে শুক্রবারের সেই কনসার্টের ঠিক একদিন আগে, আজ বৃহস্পতিবার জানা গিয়েছে, কনসার্টটি স্থগিত রাখা হয়েছে।

বাংলাদেশে হঠাৎ বাতিল অনুপমের কনসার্ট!আয়োজকরা বলছে,'স্বরাষ্ট্রমন্ত্রক থেকে..'
বাংলাদেশে হঠাৎ বাতিল অনুপমের কনসার্ট!আয়োজকরা বলছে,'স্বরাষ্ট্রমন্ত্রক থেকে..'

কেন এই কনসার্ট স্থগিত? প্রশ্ন উঠছে বারবার। এই প্রসঙ্গে বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাহা মিউজিক বাংলাদেশের তরফে বলা হয়েছে, ‘আমরা সব অনুমতি পেয়েছিলাম। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে আমাদের আপাতত এই কনসার্ট স্থগিতের নির্দেশনা দিয়েছে।’ হঠাৎই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কেন এমন নির্দেশ এল! তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই কনসার্টর টিকিট বিক্রি হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই কনসার্টের ব্যাপক প্রচার হয়েছে। সেই জায়গা থেকে আয়োজকরা জানিয়েছে, ‘ আমরা ২৪ ঘণ্টার মধ্যে পরবর্তী তারিখ জানাব, না হলে টিকিটের রিফান্ড প্রসেস প্রকাশ করব। যে কেউ টিকিট চাইলে রিফান্ড করতে পারবেন।’ জানা গিয়েছে সঙ্গীতশিল্পী, গীতিকার অনুপম নিজেও এই কনসার্ট স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ওই বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালেই তাঁকে এই কনসার্ট বাতিলের কথা জানিয়েছে আয়োজকরা। এখনও পর্যন্ত ঘটনা নিয়ে বাংলাদেশের প্রশাসনের তরফে কোনও বিবৃতি আসেনি যদিও।

প্রসঙ্গত, ইউনুস সরকারের আমলে বাংলাদেশ সাক্ষী ছিল জেমসের কনসার্ট ঘিরে ফরিদপুরে তাণ্ডবের ঘটনার।সেই ঘটনায় ১৫ জন পড়ুয়ার আহত হওয়ার খবর উঠে আসে। এরপর অনেকটা সময় কেটে গিয়েছে। বাংলাদেশ পেয়েছে নির্বাচিত সরকার। সেই তারেক সরকারের আমলেই অনুপমের এই কনসার্ট স্থগিত করার ঘোষণা করা হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More