Apple New CEO: সরছেন টিম কুক, ঘোষণা করা হল অ্যাপলের নতুন সিইও-র নাম

Tim Cook: ১৯৯৮ সালে টিম কুক অ্যাপলে যোগ দিয়েছিলেন। ২০১১ সাল থেকে অ্যাপলের সিইও পদে ছিলেন তিনি। টিম কুকের সময়কালে অ্যাপলের বাজার দর বেড়ে ৪ ট্রিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছরে অ্যাপলের বার্ষিক বিক্রি প্রায় চারগুণ বেড়ে ৪১৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

Published on: Apr 21, 2026 8:36 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Apple New CEO: অ্যাপলের সিইও পদ থেকে সরে যাচ্ছেন টিম কুক। ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অ্যাপলের সিইও থাকবেন। তারপর তিনি অ্যাপলের বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন। তাঁর জায়গায় অ্যাপলের নয়া সিইও হতে চলেছেন জন টার্নাস। ৫০ বছর বয়সি জন টার্নাস সেপ্টেম্বর থেকেই সংস্থার সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং কোম্পানির বোর্ডে যোগ দেবেন। উল্লেখ্য, ১৯৯৮ সালে টিম কুক অ্যাপলে যোগ দিয়েছিলেন। ২০১১ সাল থেকে অ্যাপলের সিইও পদে ছিলেন তিনি। টিম কুকের সময়কালে অ্যাপলের বাজার দর বেড়ে ৪ ট্রিলিয়ন ডলার হয়েছে। গত অর্থবছরে অ্যাপলের বার্ষিক বিক্রি প্রায় চারগুণ বেড়ে ৪১৬ বিলিয়ন ডলারে দাঁড়ায়। এদিকে বর্তমানে আর্থার লেভিনসন অ্যাপলের এগজিকিউটিভ চেয়ারম্যান। তিনি সেপ্টেম্বরে অবসর নেবেন।

টিম কুকের পরে অ্যাপলের সিইও হতে চলেছেন জন টার্নাস (AFP)
টিম কুকের পরে অ্যাপলের সিইও হতে চলেছেন জন টার্নাস (AFP)

এদিকে জন টার্নাস ২০০১ সাল থেকে অ্যাপলের সাথে রয়েছেন। গত ২৫ বছরে কোম্পানির অনেক পণ্য ডিজাইন এবং মূল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। অ্যাপলে যোগদানের আগে টার্নাস ভার্চুয়াল রিসার্চ সিস্টেমে কাজ করেছিলেন। তিনি পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন। অ্যাপলে যোগদানের পরে ২০১৩ সালে তিনি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস প্রেসিডেন্ট হন। ২০২১ সালে তাঁকে এক্সিকিউটিভ দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তিনি আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডের মতো অ্যাপলের গ্যাজেটগুলির ডিজাইনের তদারকির দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অ্যাপল ডিরেক্টর বলেন, 'টার্নাস স্টিভ জবসের মতো শোম্যান নন, বা তিনি বিপণন মায়েস্ট্রো নন। তবে তিনি পণ্যের লোক। তিনি রাজনৈতিক ভাবেও সচেতন।' এদিকে গুরুদায়িত্ব পেয়ে টার্নাস বলেন, 'আমাকে এই সুযোগ দেওয়ায় কৃতজ্ঞ। স্টিভ জোবসের অধীনে কাজ করেছি। আর টিম কুককে মেন্টর হিসেবে পেয়েছি। এটা আমার সৌভাগ্য।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More