Arab World on Iran: ইরান ঘিরে সমীকরণ পাল্টাচ্ছে আরব বিশ্বে? একঝাঁক দেশের নয়া বিবৃতিতে বড় ইঙ্গিত

এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে আরব বিশ্বের দেশগুলির বিবৃতি সেই আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এতে কি ক্রমেই কোণঠাসা হচ্ছে ইরান?

Published on: Mar 2, 2026, 18:27:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরানকে ঘিরে ক্রমেই পাল্টাচ্ছে আরব বিশ্বের সমীকরণ! এর আগে, শনিবার ইরানের ওপর আছড়ে পড়ে ইজরায়েল ও আমেরিকার মিসাইল। ঘটনায় নিহত হন ইরানের সুপ্রিম নেতা আলি খামেনি। এদিকে, ইরানে মার্কিন ও ইজরায়েলি হামলার পর পরই দুবাই, রিয়াধ, আবুধাবিতে হামলা চালাতে দেখা যায় পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরানকে। ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দুবাই, সৌদির সবচেয়ে বড় তেল সংশোধনাগার আরমাকোর মতো বহু জায়গা। এরপর এদিন যৌথ বিবৃতি প্রকাশ করে আরব বিশ্বের একাধিক দেশ।

ইরান ঘিরে সমীকরণ পাল্টাচ্ছে আরব বিশ্বে? একঝাঁক দেশের নয়া বিবৃতিতে বড় ইঙ্গিত. (AP Photo/Vahid Salemi) (AP)
ইরান ঘিরে সমীকরণ পাল্টাচ্ছে আরব বিশ্বে? একঝাঁক দেশের নয়া বিবৃতিতে বড় ইঙ্গিত. (AP Photo/Vahid Salemi) (AP)

মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সরকার কর্তৃক প্রকাশিত এই বিবৃতিটি এই অঞ্চলের একাধিক দেশকে লক্ষ্য করে ইরানি হামলার পর আসে। বিবৃতিতে বলা হয়েছে,' মার্কিন যুক্তরাষ্ট্র, বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাহরাইন, ইরাক - ইরাকি কুর্দিস্তান অঞ্চল - জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ সমগ্র অঞ্চল জুড়ে সার্বভৌম অঞ্চলের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্বিচারে এবং বেপরোয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার তীব্র নিন্দা জানায়। এই অন্যায্য হামলাগুলি সার্বভৌম ভূখণ্ড, বিপন্ন বেসামরিক জনসংখ্যা এবং ক্ষতিগ্রস্ত বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে।' এর আগে, আমিরশাহিতে হামলার প্রতিবাদে সরব হয় দিল্লিও। একই সুর ছিল তারেক রহমানের বাংলাদেশেরও। এদিকে, আরব বিশ্বের ওই দেশগুলি ইরান সম্পর্কে তার বিবৃতিতে জানায়,'ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকাণ্ড একটি বিপজ্জনক বৃদ্ধির প্রতিনিধিত্ব করে যা একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। অসামরিক নাগরিক এবং যুদ্ধে জড়িত নয় এমন দেশগুলিকে লক্ষ্যবস্তু করা বেপরোয়া এবং অস্থিতিশীল আচরণ।'

উল্লেখ্য, ইরানে মার্কিন ও ইজরায়েলি হামলার প্রতিশোধ হিসাবে, ইরান পাল্টা আরব বিশ্বের একাধিক দেশে হামলা চালায়। যারফলে দুবাই, রিয়াধে বিপুল ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়। উঠে আসছে সেখানে হতাহতের খবরও। ইতিমধ্যেই দুই দিনের যুদ্ধে শতাধিক মৃত্যুর দুঃসংবাদ উঠে আসছে। প্রশ্ন উঠছে, আমিরশাহি, সৌদি, কুয়েতে হামলার জেরে কি ইরানের মতো মুসলিম প্রধান দেশ ঘিরে আরব বিশ্বের সমীকরণ পাল্টে যাচ্ছে? এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে আরব বিশ্বের দেশগুলির বিবৃতি সেই আঙিনায় বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এতে কি ক্রমেই কোণঠাসা হচ্ছে ইরান?

এদিকে, একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে, সৌদির যুবরাজ আমেরিকাকে উস্কানি দেওয়াতেই এই হামলা। সেই সমস্ত রিপোর্টের দাবি খারিজ করেছে রিয়াধ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More