'আমার কোনও ক্রিকেটার বন্ধু নেই…,' IPL-র মাঝে জীবন নিয়ে অকপট সচিন-পুত্র

প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও এবার অর্জুন লখনউ সুপার জায়ান্টসে এসেছেন। অথচ রঞ্জি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন।

Published on: Apr 1, 2026, 18:29:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাবা কিংবদন্তি। ছেলেও ক্রিকেট খেলেন, তবে সেই উচ্চতায় উঠতে পারেননি। সচিন তেন্ডুলকর-পুত্র অর্জুন তেন্ডুলকর অবশ্য অলরাউন্ডার। মূলত মিডিয়াম পেসার। চলতি আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন তিনি। আর দেশজুড়ে আইপিএল-উত্তেজনার মধ্যে এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক তথ্য জানালেন অর্জুন তেন্ডুলকর।

ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সচিন-পুত্র (PTI)
ব্যক্তিগত জীবন নিয়ে অকপট সচিন-পুত্র (PTI)

প্রথমে মুম্বই ইন্ডিয়ান্সে খেললেও এবার অর্জুন লখনউ সুপার জায়ান্টসে এসেছেন। অথচ রঞ্জি ট্রফি অভিষেকে তিনি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু মুম্বই দলেও ধারাবাহিক হতে পারেননি। এখন ঘরোয়া ক্রিকেটে তাঁর ঠিকানা গোয়া। যেখানে বোলিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিং করেন। সম্প্রতি ‘দ্য শুভঙ্কর মিশ্র শো’-তে এসে ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন সচিন-পুত্র। অর্জুনকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কীভাবে নিজেকে শান্ত ও স্থির থাকেন। জবাবে অৰ্জুন বলেন, 'গোয়ায় আমার পাঁচটি পোষ্য আছে, আর আমি ওদের সঙ্গে খেলে সময় কাটাই।' এরপরেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ক্রিকেটার কোনও বন্ধু আছে কিনা। উত্তরে অর্জুন জানান, 'আমার আসলে কোনও ক্রিকেটার বন্ধু নেই; আমার বেশিরভাগ বন্ধুই ক্রিকেট খেলে না।' তিনি কী ক্রিকেট নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলেন কিনা, প্রশ্নের জবাবে সচিন-পুত্র বলেন, 'না, ওরা ক্রিকেট সম্পর্কে বেশি কিছু জানে না।'

এরপরেই সঞ্চালক প্রশ্ন করেন অর্জুন তেন্ডুলকর কী সমালোচনার ভয় পান? উত্ত্ররে তিনি বলেন, 'না, আমি ভয় পাই না।' বলে রাখা ভালো, বছরের পর বছর ধরে, অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, যার প্রধান কারণ হল তাঁর বাবার ক্যারিয়ার ও ভক্তদের চাপ। আইপিএলে মুম্বইয়ে পাঁচ বছর থাকলেও মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন অর্জুন। এই পাঁচটি ম্যাচে ৩ উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে একটি ম্যাচেই ব্যাট করার সুযোগ পেয়েছিলেন। ৯ বলে করেছিলেন ১৩ রান। সঞ্জীব গোয়েন্‌কার লখনউয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে অর্জুনকে। লখনউয়ে অনেক বেশি সুযোগের আশায় অর্জুন। সেই কারণেই নিজের ধার আরও বাড়ানোর চেষ্টা করছেন তিনি। যদি তিনি নজর কাড়তে পারেন, তা হলে আইপিএলে নিয়মিত দেখা যেতে পারে তাঁকে। আইপিএলের হাত ধরে ভারতীয় দলের দরজা খোলার চেষ্টা করবেন অর্জুন। মূলত বাঁহাতি পেসার অর্জুন। তবে তিনি ব্যাটটাও করতে পারেন। ২০২২ সালে মুম্বইয়ের হয়ে রঞ্জি অভিষেকে শতরান করেছিলেন তিনি।