Arunachal CM on China:‘চিন নয়, সীমান্ত তিব্বতের সঙ্গে, আর সেই ১৯৬২ সাল নেই', বেজিংকে জবাব দিয়ে গর্জন অরুণাচলের CMর
India China on Arunachal Pradesh: সীমান্ত ইস্যুতেও অরুণাচল প্রদেশের অবস্থান সাফ করে পেমা খান্ডু জানান, ‘চিনের সাথে আমাদের কোনও সীমান্ত নেই। তিব্বতের সাথে আমাদের সীমান্ত রয়েছে।’
Pema Khandu on China: বিগত বেশ কিছু সময় ধরে, ভারতের উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশকে নিয়ে বহু দাবি দাওয়া করে আসছে চিন। বেইজিং আবারও অরুণাচল প্রদেশের ওপর তার দাবি পুনর্ব্যক্ত করেছে সদ্য। এই অরুণাচলকে তারা 'জাংনান' বা দক্ষিণ তিব্বত বলে উল্লেখও করেছে। এই নাম চিনের দেওয়া। এদিকে অরুণাচল নিয়ে বেজিং তার অবস্থান জানানোর পরই গর্জে উঠলেন বেজিংকে কার্যত মোক্ষম জবাব দিয়ে সরব হয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

বুধবার শিলংয়ে উত্তর-পূর্ব পরিষদের (এনইসি) ৭৩তম পূর্ণাঙ্গ অধিবেশনের ফাঁকে কথা বলতে গিয়ে খান্ডু অরুণাচল প্রদেশ নিয়ে বেইজিংয়ের সাম্প্রতিক দাবিকে ‘অর্থহীন’ বলে নাকচ করে দিয়েছেন এবং বলেছেন, অরুণাচল উন্নয়ন ও পরিকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করছে। চিনকে মোক্ষম জবাব দিয়ে পেমা খান্ডু বলেন, ‘ চিনের অরুণাচল প্রদেশ দাবি করা আমাদের জন্য নতুন কিছু নয়, এবং আমরা এ নিয়ে বিন্দুমাত্র পরওয়া করি না। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে নিই না।’ সদ্য অরুণাচলের জাংনান নাম নিয়ে বেজিং মুখ খুলতেই চিনকে এই জবাব দেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। চিন কর্তৃপক্ষ, ভারতের অরুণাচলের গ্রাম, নদী, গিরিপথ এবং অন্যান্য স্থানের চিনা নাম দিয়ে বেশ কয়েকটি তালিকা প্রকাশ করেছে, যা ভারত ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে আসছে।
শিলং-র মঞ্চ থেকে পেমা খান্ডুর সাফ বার্তা, ‘এটা আর ১৯৬২ সাল নয়।’ সীমান্ত ইস্যুতেও অরুণাচল প্রদেশের অবস্থান সাফ করে পেমা খান্ডু জানান, ‘চিনের সাথে আমাদের কোনও সীমান্ত নেই। তিব্বতের সাথে আমাদের সীমান্ত রয়েছে।’ অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ওপরই মনোযোগ রাখা উচিত এবং তিনি উল্লেখ করেন যে অরুণাচল প্রদেশে পরিকাঠামো, সীমান্ত সংযোগ এবং জলবিদ্যুৎ প্রকল্পে বড় ধরনের বিনিয়োগ হচ্ছে। প্রসঙ্গত, সীমান্তে চিনের দীর্ঘদিনের অন্যতম সুবিধা ছিল তিব্বতে সড়ক, রেলপথ এবং সরবরাহ নেটওয়ার্কে তাদের বিনিয়োগ। তবে, ভারত সাম্প্রতিক বছরগুলোতে অরুণাচল প্রদেশ এবং অন্যান্য হিমালয় রাজ্যগুলোতে সীমান্ত অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করেছে, যার ফলে সীমান্ত এলাকাগুলোতে সংযোগ ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।
বেইজিং অরুণাচলের বিভিন্ন স্থানের জন্য তথাকথিত ' স্ট্যান্ডার্ডাইজড নামের' নতুন তালিকা প্রকাশ করলেও, নয়াদিল্লি জোর দিয়ে বলছে যে এই ধরনের দাবি সার্বভৌমত্ব বা বাস্তব পরিস্থিতিকে পরিবর্তন করতে পারে না।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


