Rajnath Singh Sri Lanka Visit: চিনকে 'মাত' ভারত মহাসাগরে? ৩৮ বছর পরে এই দেশের সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
Rajnath Singh Sri Lanka Visit: ৩৮ বছরে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে গেলেন ভারতের কোনও প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিং এমন একটা সময় শ্রীলঙ্কা গেলেন, যখন চিন ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে।
Rajnath Singh Sri Lanka Visit: চিন যখন শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে, সেই আবহে দ্বীপরাষ্ট্র সফরে গেলেন রাজনাথ সিং। যিনি প্রায় চার দশক পরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফরে গেলেন। আর তিনদিনের সেই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে কূটনৈতিক মহল মনে করছে। কারণ সেই সফরে সামুদ্রিক, প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বিশেষত ভারত মহাসাগরে চিনের দাপাদাপি রুখতে ভারত কী পদক্ষেপ করে এবং শ্রীলঙ্কাও কীভাবে চিনের জাল থেকে বাইরে থাকতে পারে, সেদিকে নজর আছে সংশ্লিষ্ট মহলের।

শ্রীলঙ্কার বিপদে সবসময় পাশে থেকেছে ভারত
শ্রীলঙ্কায় উড়ে যাওয়ার আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য চিনের জন্য একটা অক্ষরও খরচ করেননি। বরং তিনি জোর দিয়েছেন ভারত এবং শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত দীর্ঘদিন আগেই স্থাপিত হয়েছে। যখনই বিপদে পড়েছে শ্রীলঙ্কা, তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সম্প্রতি শ্রীলঙ্কা যখন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন নয়াদিল্লিই সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেয়।
MAHASAGAR উদ্যোগের আওতায় আলোচনায় ভারত ও শ্রীলঙ্কা
সেই রেশ ধরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ‘তিনদিনের সরকারি সফরে নয়াদিল্লি থেকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিচ্ছি। এই সফরে শ্রীলঙ্কার শীর্ষ মহলের সঙ্গে ফলপ্রসূ আলোচনার অপেক্ষায় রয়েছি। পাশাপাশি শ্রীলঙ্কায় বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আমি আলাপচারিতা সারব। দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং গভীর ঐতিহাসিক ও সভ্যতার বন্ধনের পাশাপাশি প্রতিবেশী-প্রথম ও মহাসাগর (MAHASAGAR) উদ্যোগের আওতায় শ্রীলঙ্কা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার।’
৩৮ বছর পরে পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী
এমনিতে রাজনাথ ৩৮ বছরে প্রথম ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে পা রাখছেন। প্রতিরক্ষা বিষয়ক আলোচনার জন্য শেষবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে শ্রীলঙ্কায় পা রেখেছিলেন কেসি পন্ত। যিনি রাজীব গান্ধীর ক্যাবিনেটের সদস্য হিসেবে ১৯৮৮ সালে দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন। তারপর ২০০৫ সালের অগস্টে শ্রীলঙ্কায় গিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সেটা পূর্ণাঙ্গ সফর ছিল না।শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী লক্ষ্মণ কাদিরগামারের শেষকৃত্যে গিয়েছিলেন।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


