Saudi Vs Houthi: সৌদিতে যুদ্ধের রণদামামা! ভারতীয়দের প্রতি বড় বার্তা দূতাবাসের, বাতিল বহু বিমান

রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সেদেশে অবস্থিত প্রবাসী ভারতীদেয় প্রতি কোন বার্তা দিল?

Published on: Oct 8, 2026, 20:30:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

ইউক্রেন বনাম রাশিয়া, ইরান বনাম আমেরিকার রক্তাক্ত সংঘাতের মাঝে এবার সংঘাতের আগুনে জ্বলে উঠল সৌদি আরব। গত বেশ কয়েকদিন ধরেই সৌদিতে হামলা চালাচ্ছে ইরান সমর্থিক হুথিরা। ইয়েমেনে কর্তৃত্ব ঘিরে হুথিদের নিশানায় সৌদি। এরই মাঝে বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াধ বিমান বন্দরে আছড়ে পড়ে হুথিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র। অন্যদিকে, মক্কা প্যাক্ট মেনে পাকিস্তান ইতিমধ্যেই সৌদিতে সেনা পাঠাতে বাধ্য হয়েছে। জানা যাচ্ছে, ইয়েমেনে হুথি ডেরা ঘিরে পাকিস্তানি সেনা জেট তাদের হামলা চালিয়ে যাচ্ছে। ফলত, সব মিলিয়ে সংঘাতের আগুনে তপ্ত সৌদি আরব।

সৌদিতে যুদ্ধের রণদামামা! ভারতীয়দের প্রতি বড় বার্তা দূতাবাসের, বাতিল বহু বিমান (HT_PRINT)
সৌদিতে যুদ্ধের রণদামামা! ভারতীয়দের প্রতি বড় বার্তা দূতাবাসের, বাতিল বহু বিমান (HT_PRINT)

এদিকে, সৌদিতে হুথি হামলা ঘিরে আগামী ১০ অক্টোবর পর্যন্ত, রিয়াধগামী ও রিয়াধ থেকে ভারতে আসা একাধিক বিমান বাতিল করে দিয়েছে এয়ার ইন্ডিয়া। জানা যাচ্ছে, বহু বিমানের গতিপথ ইতিমধ্যেই ঘুরে গিয়েছে। এই বিমান বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীরা তাঁদের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন বলেও বিমান সংস্থা জানিয়েছে।

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সাম্প্রতি সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ও তেল স্থাপনাগুলোতে হামলার দায় বারবার স্বীকার করেছে। বৃহস্পতিবার ভোরে, বিদ্রোহীরা বিশ্বের বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমায় কার্যক্রম পরিচালনার সম্ভাব্য পরিণতি সম্পর্কে ‘শেষবারের মতো’ সতর্ক করেছে; তারা এই আকাশসীমাকে তাদের সামরিক অভিযানের ক্ষেত্র বলে অভিহিত করেছে। এদিকে, বুধবার সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াধ ও আভা বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় তিনজন নিহত হয়েছেন।

রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক ও সজাগ থাকতে, প্রয়োজনে ঘরে থাকতে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে। রিয়াধ বিমানবন্দরে হুথি হামলার পরই ভারতীয় দূতাবাস তৎপর হয়। সৌদির রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস, সেদেশে অবস্থিত ভারতীয়দের প্রতি বার্তায় বলেছে, ‘ভারতীয় নাগরিকদের চলমান ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা সংবাদ প্রচার বা পুনঃপোস্ট করা থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।’ সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদেরও যাচাইকৃত তথ্য ও পরবর্তী নির্দেশনার জন্য দূতাবাসের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More