Asian Games 2026:কাটল ৪৪ বছরের খরা! চিনকে হকিতে দুরমুশ করে ভারতের মেয়েরা আনল এশিয়ান গেমসে সোনা

১৯৮২র পর ২০২৬, দীর্ঘ ৪৪ বছর পর ভারতের মহিলা হকি টিম ঘরে আনল সোনা। দীর্ঘ অপেক্ষার পর ইতিহাস লিখলেন সলিমা তেতেরা।

Published on: Oct 2, 2026, 18:22:19 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

কাটল দীর্ঘ ৪৪ বছরের অপেক্ষা! এশিয়ান গেমসে ভারতের মহিলা হকি টিম জিতে নিল সোনা। ১৯৮২র পর ২০২৬, দীর্ঘ ৪৪ বছর পর ভারতের মহিলা হকি টিম ঘরে আনল সোনা। দীর্ঘ অপেক্ষার পর ইতিহাস লিখলেন সলিমা তেতেরা।

কাটল ৪৪ বছরের খরা! চিনকে হকিতে দুরমুশ করে ভারতের মেয়েরা আনল সোনা (PTI Photo)(PTI10_02_2026_000341B) (PTI)
কাটল ৪৪ বছরের খরা! চিনকে হকিতে দুরমুশ করে ভারতের মেয়েরা আনল সোনা (PTI Photo)(PTI10_02_2026_000341B) (PTI)

জাপানে আয়োজিত এশিয়ান গেমস ২০২৬এর ফাইনালে চিনকে ১-০এ দুরমুশ করে সোনা জিতে নেয় ভারত। আর তার সঙ্গেই এক নয়া সোনালী ইতিহাস লিখলেন ভারতের মহিলা হকি টিমের সদস্যরা। প্রসঙ্গত, ২০২৬ সালের এশিয়ান গেমসে পাওয়া স্বর্ণপদক ভারতকে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা করে নিতে সাহায্য করেছে।

ভারতের হয়ে প্রথম কোয়ার্টারে ম্যাচের একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি হমারজোতে, যিনি তাঁর ২০০তম ম্যাচ খেললেন আজ। দ্বিতীয় কোয়ার্টারে গোলরক্ষক সবিতা পুনিয়া একটি পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে চিনকে পাল্টা সমতা ফেরানোর সুযোগ থেকে ছিটকে দেন।টানটান উত্তেজনার এই ম্যাচে রক্ষণে ভারতীয়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। ম্যাচ জুড়ে চিনের অপ্রতিরোধ্য আক্রমণ প্রতিহত করে ভারতের মেয়েরা, যার মধ্যে অভিজ্ঞ গোলরক্ষক পুনিয়ার একটি পেনাল্টি স্ট্রোক সেভও ছিল। প্রসঙ্গত, এদিন প্রথম কোয়ার্টারে চিনের আক্রমণকে টেক্কা দিয়ে প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ঝাঁঝ বাড়ায় চিন। সেই সময়ই এক পেনাল্টিতে ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়া চিনের ঝাং ইংয়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন চিনের গোল। তৃতীয় কোয়ার্টারে, পেনাল্টি কর্নার থেকে চিনের প্রয়াস রুখে দেন সলিমা তেতে। গোটা ম্যাচ জুড়ে চিনের আক্রমণ আর ভারতের রক্ষণের হাড্ডাহাড্ডি লড়াই হয়। চিনের আক্রমণ শানানো হলেও, ভারতের রক্ষণে তাঁরা দাঁত ফোটাতে পারেনি।

উল্লেখ্য, ইতিহাস বলছে, ১৯৮২ সালে এশিয়ান গেমসে যখন মহিলাদের হকির অভিষেক ঘটে, সেই সময় শেষবার ভারতের মেয়েরা হকিতে স্বর্ণপদক ঘরে তোলে। এরপর ছিল দীর্ঘ স্বর্ণ পদকের খরা। একটা সময় ভারতীয় মহিলা হকি দল, আরও দুইবার শিরোপা পুনরুদ্ধারের খুব কাছাকাছি এসেছিল। তারা ১৯৯৮ এবং ২০১৮ সালে যথাক্রমে দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল। তবে সেই ইতিহাস আজ পিছনে ফেলে দিয়েছেন ভারতের হকি টিমের মেয়েররা। এশিয়ান গেমসে ভারতের ঘরে আরও এক সোনার মেডেল তুলে দিয়ে মোডেল ট্যালির দৌড়ে ভারতকে আরও কিছুটা এগিয়ে রাখলেন তাঁরা। লতি এশিয়ান গেমসে ১৬টি সোনা হল ভারতের।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ৩ টে ৩০ মিনিট থেকে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে প্রবল ট্র্যাফিক জ্যামের জেরে দুই দলেরই বাস থমকে যায়। মাঠে পৌঁছতে দুই দলেরই দেরি হয়। ফলে বেশ কিছুটা দেরি করে স্টেডিয়ামে পৌঁছয় দুই দল। ম্যাচ শুরু হয় বিকেল ৪.৩০টে থেকে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More