Asif Nazrul U-Turn on ICC T20 WC: 'ইউ-টার্ন স্পেশালিস্ট'! বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিয়ে নয়া বক্তব্য আসিফ নজরুলের
আসিফ নজরুল বলেছিলেন, সরকার নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্তেই এবারের টি২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তবে তাঁর সেই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই সাফাই দিলেন আসিফ নজরুল। এই নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন আসিফ। সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ইউনুসের উপদেষ্টা।
একদিন আগেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, সরকার নয় বরং বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্তেই এবারের টি২০ বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ। তবে তাঁর সেই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই সাফাই দিলেন আসিফ নজরুল। এই নিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন আসিফ। সেখানে নিজেদের অবস্থান স্পষ্ট করেন ইউনুসের উপদেষ্টা। আসিফের দাবি, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে। এর জেরেই নাকি বিভ্রান্তি বেড়েছে। এই পরিস্থিতিতে তিনি তাঁর পুরনো বক্তব্য থেকে ফের ইউ-টার্ন মারলেন।

এই নিয়ে ফেসবুক পোস্টে আসিফ নজরুল বলেন, 'আমি জানুয়ারি মাসের শুরু থেকে বিভিন্ন বক্তব্যে স্পষ্টভাবে জানাই যে, নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলাটা সরকারের সিদ্ধান্ত। আমি অবশ্যই এই বক্তব্যে অটল আছি। গতকাল বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত কার নেওয়া- এটি কোনও আলোচ্য বিষয় ছিল না, এ-নিয়ে কোনও প্রশ্নও করা হয়নি। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন, বিশ্বকাপ না খেলা নিয়ে কোনো দুঃখ আছে কি না, তখন আমার মনে হয়েছে, এখানে আমার বা সরকারের তো দুঃখের বিষয়টা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে- ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের আত্মত্যাগ।'
এরপর তিনি নিজের পোস্টে আরও লেখেন, 'বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অবশ্যই সরকার নিয়েছে, কিন্তু এটিও তো সত্যি যে, এই সিদ্ধান্ত ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে। আর্থিক ক্ষতি, না খেলার বঞ্চনা এবং আরও শাস্তির ভয় সত্ত্বেও তারা এটা মেনে নিয়েছে। এই হিসেবে দেশের মানুষের নিরাপত্তা ও দেশের মর্যাদার স্বার্থে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তের কৃতিত্বের মূল দাবিদার তারাই। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটাররা মেনে নিয়েছে। না হলে এই সিদ্ধান্তে অটুট থাকাটা হয়তো এতোটা সহজ হতো না।'
এর আগে ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল লেন, 'বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা এবং বিসিবি।' যদিও এর আগে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস স্পষ্ট জানিয়েছিলেন, বিশ্বকাপে যাওয়া নিয়ে তাঁদের সঙ্গে কোনও কথা বোর্ড বা সরকার করেনি। এই আবহে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিসিবি প্রধান বুলবুলও বলেন, সরকারের সিদ্ধান্তেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশের দল। এই আবহে এবার আবারও পালটি খেলেন আসিফ নজরুল।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


