India Pakistan news: ট্রাম্পকে ‘অ্যাডভাইজ’ দিতে ব্যস্ত মুনির! ওদিকে, দ. কোরিয়ার সঙ্গে ভারত বাড়িয়ে নিল ট্রেড টার্গেট

Latest News: ‘বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এবার ২০৩০ সালের মধ্যে তা ৫০ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্য়মাত্রা রয়েছে।’

Published on: Apr 20, 2026 4:27 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

India Pakistan news: ইরান যুদ্ধ নিয়ে এখনও শান্তির রাস্তা অধরা। ইতিমধ্যেই আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার আয়োজন হয়েছিল পাকিস্তানে। সেখানে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা হয়েছে। এরপর দ্বিতীয় দফার আলোচনা বাকি। তারই মাঝে পিটিআই-র রিপোর্ট দাবি করছে, ইরান যুদ্ধে হরমুজ রোখা নিয়ে, পাকিস্তানের সেনা প্রধান তথা সিডিএফ আসিম মুনির, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ফোন করেন। সেখানে ট্রাম্পকে যে কথা মুনির বলেন, সেই ‘পরামর্শ’ নিয়ে নাকি ট্রাম্প ভাবনা চিন্তা করবেন বলে জানিয়েছেন। এমনই এক খবর 'টাইমস অফ ইজরায়েল'-এ প্রকাশিত হয়েছে। এদিকে, পাকিস্তান যখন হরমুজ, ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, তখন ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজের বাণিজ্য লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে নিল। ২০২৩ সাল পর্যন্ত বিপুল অঙ্কের মার্কিন ডলারের বাণিজ্য টার্গেট সেট করতে দুই দেশই একমত হয়েছে।

ট্রাম্পকে পরামর্শ দিতে ব্যস্ত মুনির! ওদিকে, দ. কোরিয়ার সঙ্গে ভারত বাড়িয়ে নিল…
ট্রাম্পকে পরামর্শ দিতে ব্যস্ত মুনির! ওদিকে, দ. কোরিয়ার সঙ্গে ভারত বাড়িয়ে নিল…

ভারত-দক্ষিণ কোরিয়া বাণিজ্য:-

পাকিস্তান যখন ইরান যুদ্ধের মধ্যস্থতায় ব্যস্ত, তখন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে ভারত ও দক্ষিণ কোরিয়া একযোগে একাধিক মউ স্বাক্ষরিত করেছে। সদ্য ভারতে পা রেখেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে দুই পক্ষই সহমত পোষণ করে। এদিন দিল্লিতে, দুই রাষ্ট্রনেতা একযোগে বক্তব্য রাখেন। নরেন্দ্র মোদী বলেন, ‘ দুই দেশের সুযোগ, সম্ভাবনার এক নতুন ময়দানকে আমরা দেখতে চলেছি। চিপ থেকে জাহাজ, দক্ষতা থেকে প্রযুক্তি, পরিবেশ থেকে শক্তি সম্পদ, সমস্ত দিক থেকে আমরা দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে চাই।’ এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মিউং বলেন, ‘বর্তমানে ২৫ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয় ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এবার ২০৩০ সালের মধ্যে তা ৫০ বিলিয়ন মার্কিন ডলার করার লক্ষ্য়মাত্রা রয়েছে।’ জানা যাচ্ছে, স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি যার মধ্যে জাহাজ নির্মাণ, এআই, প্রতিরক্ষা, অর্থের দিক থেকে নানান দিকের সমঝোতার দিকে দুই দেশ এগোচ্ছে।

ট্রাম্পকে ‘অ্যাডভাইজ’ দিতে ব্যস্ত মুনির:-

এদিকে, ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান তার হম্বিতম্বি জারি রেখেছে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিমধ্যেই ফোন করেন পাকিস্তানের সেনাপ্রধান তথা সিডিএফ আসিম মুনির। পাকিস্তান সেনাবাহিনী প্রধান আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন, এবং হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এটিকে ‘আলোচনার পথে বাধা’ বলে অভিহিত করেছেন। এমনই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। সূত্রটি জানিয়েছে, কথোপকথনের সময় মুনির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা নিয়ে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর অবরোধের প্রভাবের বিষয়টি তুলে ধরেন। এমনই উঠে আসছে রিপোর্টে। এদিকে, জবাবে ট্রাম্প মুনিরকে বলেন যে, তিনি ফোনকলে দেওয়া 'পরামর্শটি' বিবেচনা করবেন। এই তথ্যটি উঠে আসে টাইমস অফ ইজরায়েল'-এর প্রকাশিত খবরে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More