Iran and Asim Munir: ‘আপনার বিমানে চড়ে ফেরত যান’, মুনিরকে ধুয়ে দিল পাকিস্তানের প্রতিবেশী ইরান! কেন? এল নয়া রিপোর্ট

একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, ট্রাম্পের বার্তা ইরানের কাছে তুলে ধরতে গিয়েছিলেন পাকিস্তানের আসিম মুনির। লেবাননের সংবাদপত্র আল আখবারের খবর বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত হুঁশিয়ারির বার্তা ইরানকে দেন মুনির।

Published on: Oct 22, 2026, 18:36:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আমেরিকা ও ইরানের যুদ্ধে সদ্য মধ্যস্থতাকারীর ভূমিকায় নেমেছে পাকিস্তান। একদিকে, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনা প্রধান মুনিরের ঘনিষ্ঠতা, অন্যদিকে, পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরান, এই দুই ফ্যাক্টরের প্রেক্ষাপটে মধ্যস্থতাকারীর ভূমিকায় হম্বিতম্বি চালিয়ে যাচ্ছে ইসলামাবাদ! তারই মাঝে, পাক সেনা প্রধান আসিম মুনির, ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহসিন রেজাইয়ের সঙ্গে দেখা করেন। বুধবার সেই সাক্ষাতে, পাকিস্তানের সেনা প্রধান মুনির নাকি ঠাণ্ডা অভ্যর্থনা পেয়েছেন রেজাইয়ের কাছ থেকে। মিডিয়া রিপোর্ট এমনই দাবি করছে।

‘আপনার বিমানে চড়ে ফেরত যান’, মুনিরকে ধুয়ে দিল পাকিস্তানের প্রতিবেশী ইরান! কেন? এল নয়া রিপোর্ট (West Asia News Agency)/Handout via
‘আপনার বিমানে চড়ে ফেরত যান’, মুনিরকে ধুয়ে দিল পাকিস্তানের প্রতিবেশী ইরান! কেন? এল নয়া রিপোর্ট (West Asia News Agency)/Handout via

একাধিক মিডিয়া রিপোর্টের দাবি, ট্রাম্পের বার্তা ইরানের কাছে তুলে ধরতে গিয়েছিলেন পাকিস্তানের আসিম মুনির। লেবাননের সংবাদপত্র আল আখবারের খবর বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া চূড়ান্ত হুঁশিয়ারির বার্তা ইরানকে দেন মুনির। কী ছিল সেই হুঁশিয়ারির বার্তায়? রিপোর্ট বলছে, সেই বার্তাতে ইরানকে তার ‘ সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি,’ ত্যাগ করার দাবি জানানো হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, মুনির বলেছেন, ‘তেহরানকে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আরও বেশি নমনীয়তা দেখাতে হবে।’ রিপোর্ট বলছে, এর জবাবে ইরান মুনিরকে জানায় যে ওয়াশিংটনকে ‘ ইরানের সাতটি শর্ত মেনে নিতে হবে।’ রিপোর্ট দাবি করছে, এই কথপোকথন-কালেই নাকি, মুনিরকে ইরানের তরফে ‘আপনার বিমানে চড়ে ফেরত যান’ বলে বার্তা দেওয়া হয়।

সিএনএন-নিউজ১৮ রেজাই ও মুনিরের শরীরি ভাষা বিশ্লেষণ করে উল্লেখ করেছে যে, তাদের আলাপচারিতা সংক্ষিপ্ত ও আনুষ্ঠানিক ছিল এবং এতে সাধার সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক অভ্যর্থনার লেশমাত্র ছিল না। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসে। এদিকে, দুই তরফের ব্যক্তিত্বদের শরীরি ভাষা বিশ্লেষণ করে রিপোর্ট বলছে, সাক্ষাৎকালে রেজাই সংযত ভঙ্গি বজায় রেখেছিলেন, আর কথোপকথনের সময় মুনিরকে তার দিকে ঝুঁকে পড়তে দেখা যায়। এছাড়াও পাকিস্তানি সেনা প্রধান মুনির, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাগের গালিবফের সাথেও উচ্চ-পর্যায়ের আলোচনা করেছেন। জানা গেছে, গালিবফ মুনিরকে বলেছেন যে, ‘ইরানের নতুন কিছু বলার নেই।’

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More