...
...
Next Story

Commonwealth Games 2026: মানচিত্রে উধাও উত্তর-পূর্ব ভারত! গ্লাসগোর রেস্তরাঁ ঘিরে বিতর্ক, প্রতিবাদে তারকা বক্সার

Commonwealth Games 2026: শনিবার ভারতের বক্সাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। তাঁরা একদিনে সাতটি সোনা জেতেন। লাভলিনা বরগোঁহাই রুপো পান। এই সাফল্য উদযাপন করার জন্য দলের সবাই মিস্টার সিং'স ইন্ডিয়া-দ্য হোম অব কারি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।

Published on: Aug 2, 2026, 17:42:18 IST
Advertisement

Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে উধাও উত্তর-পূর্ব ভারত! কমনওয়েলথ গেমস ২০২৬ চলাকালীন ভারতের বক্সিং দলের সতীর্থদের সঙ্গে গ্লাসগোর এক রেস্তোরাঁয় খেতে গিয়ে এই ঘটনা দেখতে পেয়েই প্রতিবাদে সরব হলেন রুপো জয়ী তারকা বক্সার লভলিনা বরগোঁহাই। তাঁর পাশে দাঁড়িয়েছে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়াও।

গ্লাসগোর রেস্তরাঁ ঘিরে বিতর্ক, প্রতিবাদে তারকা বক্সার (PTI)
গ্লাসগোর রেস্তরাঁ ঘিরে বিতর্ক, প্রতিবাদে তারকা বক্সার (PTI)

শনিবার ভারতের বক্সাররা অসাধারণ পারফরম্যান্স দেখান। তাঁরা একদিনে সাতটি সোনা জেতেন। লাভলিনা বরগোঁহাই রুপো পান। এই সাফল্য উদযাপন করার জন্য দলের সবাই মিস্টার সিং'স ইন্ডিয়া-দ্য হোম অব কারি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে গিয়ে লাভলিনা দেখতে পান, ন্যাপকিনে ছাপানো ভারতের মানচিত্রে উত্তর-পূর্ব ভারত নেই। এতে তিনি আহত হয়েছেন বলে জানান এই বক্সার। তিনি ভারতের মানচিত্রের এই ভুল শুধরে নেওয়ার দাবি জানান। সংবাদ সংস্থা 'আইএএনএস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অসমের তারকা বক্সার বলেন, ‘দয়া করে আমার কথা ভুলভাবে নেবেন না। বিষয়টি আমাকে একটু কষ্ট দিয়েছে। ভারতের মানচিত্রে আমাদের উত্তর-পূর্বাঞ্চল নেই। হ্যাঁ, এমনকী বাইরেও যে মানচিত্রটি লাগানো রয়েছে, সেখানেও উত্তর-পূর্বকে বাদ দেওয়া হয়েছে। আমি উত্তর-পূর্ব ভারতের মানুষ, তাই বিষয়টি আমাদের খুবই কষ্ট দেয়। আমি শুধু এটুকুই বলতে চেয়েছিলাম। আশা করি, পরের বার বিষয়টি মাথায় রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ।’

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে এবারই সেরা সাফল্য পেয়েছে ভারত। শনিবার দিনটা যেন হয়ে উঠেছিল ভারতের মহিলা বক্সারদের। গতকাল বক্সিংয়ে ভারতের মোট দশজন বক্সার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে সাতজনই সোনা জিতেছেন। তিনজন পেয়েছেন রুপো। সোনা জয়ী ভারতের পাঁচ মহিলা বক্সার হলেন- প্রীতি পওয়ার, জ্যাসমিন লাম্বোরিয়া, প্রিয়া ঘাঙ্গাস, সাক্ষী চৌধুরী, অরুন্ধতী চৌধুরী। পুরুষদের বক্সারদের মধ্যে সোনা জিতেছেন শচীন সিওয়াচ এবং অঙ্কশ পাঙ্গাল। তবে সোনা জিততে ব্যর্থ হন লভলিনা বরগোহাঁই। ৭৫ কেজি বিভাগের ফাইনালে লভলিনা বরগোহাঁই ১-৪ ব্যবধানে হেরে যান অস্ট্রেলিয়ার এমা সুপ্রিনট্রির কাছে। পরাজিত হয়ে রুপো পান অসমের কন্যা। তবে তাঁর রুপোলি সাফল্যের পাশাপাশি এখন আলোচনায় রেস্তরাঁর ন্যাপকিন-কাণ্ড। নেটিজেনরা লভলিনা বরগোহাঁইয়ের এহেন প্রতিবাদের প্রশংসা করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks