Awami League Latest Update: তারেক রহমানের বাংলাদেশে আওয়ামী লীগের কাছে ভোটে 'হারল' বিএনপি!

আওয়ামীপন্থী আইনজীবীরা ৮টি পদে জয়ী হয়েছেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে। এদিকে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি পদে। 

Published on: Feb 25, 2026, 13:32:02 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আওয়ামী লীগের ওপর থেকে এখনও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি বাংলাদেশে। এখনও আওয়ামী লীগ এবং তাদের শাখা সংগঠনের অনেক নেতাকেই পুলিশ গ্রেফতার করছে। তবে এরই মধ্যে জায়গায় জায়গায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, উঠছে 'জয় বাংলা' স্লোগান। এরই মাঝে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপির থেকে বেশি পদে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা জয়ী হয়েছেন। বাংলাদেশের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আওয়ামীপন্থী আইনজীবীরা ৮টি পদে জয়ী হয়েছেন। এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। এই দুই পদে প্রার্থী ছিল না আওয়ামীপন্থীদের।

আওয়ামীপন্থী আইনজীবীরা ৮টি পদে জয়ী হয়েছেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে।
আওয়ামীপন্থী আইনজীবীরা ৮টি পদে জয়ী হয়েছেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে।

এই আইনজীবী সমিতির নির্বাচনে মোট ১৫টি পদ ছিল। সেখানে আওয়ামী লীগের আবুল খায়ের, চাঁদমনি মোহন, জামাল উদ্দিন, রাকিবুল হাসান অপু, ইউসুফ, উদ্দিন রকি, মহম্মদ ইউসুফ মানিক, আবদুল্লাহ আল নোমানরা বিজয়ী হয়েছেন বিভিন্ন পদে। যদিও এর আগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, নির্বাচনে তারা অংশ নেবেন না। তবে সেই সিদ্ধান্ত না মেনে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ ছাড়া বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন আওয়ামীপন্থী আইনজীবীরা।

বিএনপি ক্ষমতায় আসার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দলীয় দফতর পুনরায় খুলতে শুরু করেছে আওয়ামী লীগ। এই বিষয়ে সম্প্রতি বিএনপি-র অবস্থান স্পষ্ট করেন দলের মহাসচিব তথা বাংলাদেশ সরকারের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর কথায়, 'আইনগত ভাবে বলা আছে যে, তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাই সেভাবেই বিষয়টিকে দেখা হবে।' উল্লেখ্য, এর আগে ইউনুস জমানাতে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করতে দেখা গিয়েছিল আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের। তবে জায়গায় জায়গায় বিএনপি নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছেন। আবার অনেক জায়গায় আওয়ামী লীগের অফিসে নতুন করে হামলা হয়েছে। এরই মধ্যে লক্ষ্মীপুরের এক আইনজীবী সমিতির এই নির্বাচনে আওয়ামী লীগের জয় বেশ তাৎপর্যপূর্ণ।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More