Azerbaijan on Iran: ভারত বিরোধী দেশে গিয়ে আছড়ে পড়ল ড্রোন, ইরানের বিরুদ্ধে করবে হামলা?

আজারবাইজান এবার ইরানের ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। একইসঙ্গে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। জানা গেছে, আজারবাইজান এই হামলা নিয়ে ইরানের কাছে ব্যাখ্যাও চেয়েছে।

Published on: Mar 06, 2026 1:11 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। এর মধ্যে একাধিক দেশ ইরানকে হুঁশিয়ার করেছে। তবে আজারবাইজান এবার ইরানের ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। একইসঙ্গে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। জানা গেছে, আজারবাইজান এই হামলা নিয়ে ইরানের কাছে ব্যাখ্যাও চেয়েছে।

ইরানে ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আজারবাইজান (AP)
ইরানে ড্রোন হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আজারবাইজান (AP)

ক্ষুব্ধ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ 'ভিত্তিহীন সন্ত্রাস ও আগ্রাসন' চালানোর জন্য তোপ দাগেন ইরানকে। তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নিতে বলেছেন তিনি। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান নাখচিভানের দিকে চারটি ড্রোন পাঠিয়েছিল। এর মধ্যে একটি আজারবাইজানের সেনাবাহিনী নিষ্ক্রিয় করেছে। অন্য তিনটি ড্রোন অসামরিক স্থাপনায় আঘাত হেনেছিল। এই আবহে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে প্রেসিডেন্ট আলিয়েভ বলেন, 'আজারবাইজানের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এই সন্ত্রাসী ও আগ্রাসী কর্মকাণ্ড আমরা সহ্য করব না। আমাদের সশস্ত্র বাহিনী যথাযথভাবে প্রস্তুত। তাদের এই হামলার জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আমরা যেকোনও শত্রুর বিরুদ্ধে আমাদের শক্তি প্রদর্শন করতে প্রস্তুত। ইরানে এটা ভুলে যাওয়া উচিত নয়।' একই সঙ্গে আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রণালয়। এদিকে ইরানে হামলার নির্দেশ দিলেও আজারবাইজানের প্রেসিডেন্ট খামেনেইর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। ইরানি দূতাবাসে গিয়ে শোকবার্তা লিখে এসেছেন তিনি।

উল্লেখ্য, এই আজারবাইজান আবার ভারত বিরোধী। পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা রয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে সমর্থন করেছিল আজারবাইজান। এহেন আজরবাইজানের শত্রু আর্মেনিয়াকে ভারত সমর্থন করে অস্ত্র বিক্রি করে। এই দুই প্রতিবেশী দেশের মধ্যে বিগত বহু বছর ধরে সংঘাত জারি আছে। আবার অপারেশন সিঁদুরের পরে ভারতীয় পর্যটকরা আজারবাইজানের ট্যুর বাতিল করেছিলেন। এহেন আজারবাইজানে এবার ইরানি ড্রোন আছড়ে পড়েছে। ইরানের উত্তরে অবস্থিত এই দেশটি এখন তাই মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More