বাংলাদেশে ভারতের সফর এখনও চূড়ান্ত হওয়া বাকি! কী পরিদর্শনে বেঙ্গালুরুতে BCB চিফ?
বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করছেন তামিম। তামিমের সঙ্গে বিসিবি পরিচালক শাহনিয়ান তানিমও রয়েছেন। ভারতের অত্যাধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়েও বুঝতে চান তামিমরা।
২০২৬ টি২০ বিশ্বকাপ থেকে মুখ ঘুরিয়েছিল মহম্মদ ইউনুসের বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এরপর সেদেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এরপর ঢাকার তখতে এসেছে বাংলাদেশের ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকার। আর এবার সেই বিসিবির বর্তমান প্রধান তামম ইকবাল ভারত সফরে। প্রসঙ্গত, বাংলাদেশে ভারতীয় ক্রিকেট টিমের সফর নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এমন এক প্রেক্ষাপটে বিসিবি চিফ তামিমের ভারত সফর বেশ তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের চেয়ারে বসা মহম্মদ ইউনুসের সরকারের আমলে দিল্লি, ঢাকা সম্পর্ক নিয়ে বিভিন্ন চর্চা হয়েছে। সেই সময়কালে বাংলাদেশ, পাকিস্তানের আরও কাছাকাছি আসতে শুরু করে। এমন অবস্থায় ওপার বাংলা থেকে ভারতের বিরুদ্ধে নানান বিরূপ মন্তব্যও উঠে আসে। সেই সময়ই আইপিএল-র মঞ্চ থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুরকে ছেঁটে ফেলে কেকেআর। তার প্রতিবাদে টি২০ বিশ্বকাপের মঞ্চ ছাড়ে বাংলাদেশের বিসিবি। পরে গঙ্গা, পদ্মা থেকে গড়িয়ে যায় বহু জলরাশি। এবার কথা চলছে, বাংলাদেশে, ভারতীয় ক্রিকেট টিমের সফরের। যে সফর নিয়ে এখনও চূড়ান্ত শিলমোহর পড়েনি। এরই মাঝে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চিফ তামিম ইকবাল ভারতে। জানা যাচ্ছে, বাংলাদেশ এবার চাইছে ভারতের হাইপারফরম্যান্স পেতে ভারতের মডেলকে অনুসরণ করতে। এই অবস্থায়, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করছেন তামিম। তামিমের সঙ্গে বিসিবি পরিচালক শাহনিয়ান তানিমও রয়েছেন। ভারতের অত্যাধুনিক ক্রিকেট অবকাঠামো ঘুরে দেখার পাশাপাশি সেন্টার অব এক্সিলেন্স কীভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়েও বুঝতে চান তামিমরা।
বিসিবি দীর্ঘদিন ধরেই ঢাকায় একটি আধুনিক সেন্টার অব এক্সিলেন্স গড়ে তোলার পরিকল্পনা করছে, বলে খবর। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এই সফরকে দেখছে বাংলাদেশ। প্রতিনিধি দলটি সেন্টারের পরিচালক ভিভিএস লক্ষ্মণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তামিমের। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খেলোয়াড় উন্নয়ন, স্পোর্টস সায়েন্স, বায়োমেকানিক্স, পুনর্বাসন, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং, অ্যানালিটিক্স এবং বয়সভিত্তিক কার্যক্রম কীভাবে একই ছাদের নিচে পরিচালিত হয়, সে বিষয়ে জানবেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশের টি২০ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তামিম বলেছিলেন,‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন কর্তারা যে ভাবে এই বিষয়টা সামলান, তা ভুল ছিল। আইসিসি প্রথম থেকেই কড়া শাস্তি দেওয়ার পথে হাঁটেনি। তাই সমাধান খুঁজে বের করার সুযোগ ছিল। আমাদেরই উচিত ছিল সেই পথে হাঁটা।’
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে উদ্যোগী তামিমের নেতৃত্বাধীন বিসিবি। ক্রিকবাজের রিপোর্টে বলা হয়েছে, বেঙ্গালুরু সফরের আগে তামিম এবং BCB-র প্রতিনিধিরা বাংলাদেশের বিদেশ মন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। তারপরই তামিমের বেঙ্গালুুরু সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


