Bangladesh DGFI-RAW head Meet: দিল্লিতে চুপিসারে 'র' এবং মিলিটারি ইন্টেলিজেন্স ডিজির সঙ্গে বৈঠক বাংলাদেশি সেনা কর্তার

মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনও শীর্ষ কর্মকর্তার ভারত সফর ছিল।

Published on: Mar 11, 2026 12:44 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা জোরদার করেছে ঢাকা। এই আবহে মার্চের শুরুতেই বাংলাদেশের শীর্ষ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম কোনও শীর্ষ কর্মকর্তার ভারত সফর ছিল।

বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন।
বাংলাদেশের ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারত সফর করেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নবনিযুক্ত ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী ১ থেকে ৩ মার্চের মধ্যে দিল্লি সফর করেছিলেন। সফরকালে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর প্রধান পরাগ জৈন এবং মিলিটারি ইন্টেলিজেন্সের ডিজি লেফটেন্যান্ট জেনারেল আর এস রমনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। ২ মার্চ একটি ব্যক্তিগত নৈশভোজের সময় দুই দেশের গোয়েন্দা প্রধানরা গোয়েন্দা তথ্য ভাগ করে নেওয়া এবং নিরাপত্তা অংশীদারিত্ব গভীর করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন ছিল ভারত। নতুন সরকারের সঙ্গে মিলে এই চ্যালেঞ্জগুলি মোকাবিলা করাই ভারতের অগ্রাধিকার। এই নিরাপত্তা সহযোগিতার প্রথম বড় পরিণাম দেখা গেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার ঘোষণা করে যে বাংলাদেশের রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বনগাঁ থেকে গ্রেফতার করা হয়।

এরই মাঝে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা গেলেন ভারতীয় সেনার যুদ্ধ কলেজে। মধ্যপ্রদেশের মহউ-তে অবস্থিত এই কলেজে গিয়ে সেনা, নৌবাহিনী এবং বায়ুসেনা একাধিক অফিসারের সঙ্গে কথাবার্তা বলেন রিয়াজ। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সেখানে সামরিক অফিসারদের সঙ্গে তাঁর আলোচনা হয় বলে জানিয়েছেন বাংলাদেশি হাইকমিশনার। মহউ-তে সেনার কলেজে রিজায় হামিদুল্লাকে স্বাগত জানান লেফটেন্যান্ট জেনারেল হরজিৎ সিং সাহি। সেনার কলেজের তরফ থেকে রিয়াজের সফরের ছবি প্রকাশ করা হয় সোশ্যাল মিডিয়ায়। এদিকে রিয়াজও এই সফর নিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি জানান, আগামীতে দুই দেশ কীভাবে উভয়ের স্বার্থে তাদের মধ্যকার চ্যালেঞ্জ মোকাবিলা করবে, তা নিয়ে কথা হয় তাঁর।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More