Bangladesh Election 2026: ভারত বিরোধী সুর তোলা নাহিদের আয় বছরে কত লাখ? বাংলাদেশের এই নেতার সম্পত্তির অঙ্ক প্রকাশ্যে

বাংলাদেশ ভোটের অন্যতম প্রার্থী নাহিদ ইসলামের সম্পত্তির অঙ্ক উঠে এল সেদেশের মিডিয়া রিপোর্টে।

Published on: Jan 1, 2026, 11:34:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শেখ হাসিনা সরকারের অভ্যুত্থানের নেপথ্যে বাংলাদেশের যে ছাত্র-জনতার আন্দোলনের ভূমিকা ছিল, সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নাহিদ ইসলাম। পরবর্তীতে বাংলাদেশের ইউনুস সরকারের অংশও ছিলেন নাহিদ। এরপর সেই পদ ছেড়ে নাহিদ নামেন বাংলাদেশের সক্রিয় রাজনীতিতে। সেদেশের এনসিপি দল গঠন হতেই দলের প্রথম সারির নেতা হিসাবে উঠে আসেন নাহিদ। ভারত বিরোধিতার সুর তোলা নাহিদ এবার বাংলাদেশের ভোটের প্রার্থী। জমা দিয়েছেন মনোনয়ন। আর মনোনয়নের হলফনামা থেকেই উঠে এল তাঁর সম্পত্তি সম্পর্কে তথ্য।

নাহিদ ইসলাম (REUTERS)
নাহিদ ইসলাম (REUTERS)

বাংলাদেশের ছাত্র নেতা ২৭ বছরের নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা স্নাতক। হলফনামায় নাহিদ ইসলাম নিজেকে একজন পরামর্শক হিসাবে উল্লেখ করেছেন বলে বাংলাদেশের মিডিয়া রিপোর্টে প্রকাশ করা হয়েছে। সেদেশের মিডিয়া রিপোর্ট বলছে, নাহিদের হলফনামায় বলা হয়েছে, তাঁর বার্ষিক আয়ের প্রধান উৎস পরামর্শকের পেশা থেকেই। আর তাঁর বার্ষিক আয় ১৬ লাখ টাকা। হলফনামায় বলা হয়েছে, তাঁর স্ত্রী ফাতিমাতুজ জোহরা একজন গৃহিণী এবং তাঁর কোনও নিজস্ব আয়ের উৎস উল্লেখ করা হয়নি। রিপোর্টের দাবি, নাহিদের হলফনামা বলছে, নগদ ১৯ লাখ ৫০ হাজার টাকা রয়েছে এবং তাঁর স্ত্রীর নামে আছে ২ লাখ টাকা। বাংলাদেশের সোনালী ব্যাংকে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা, নাহিদ ইসলামের অর্জনকালীন মোট সম্পত্তি ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা, স্ত্রীর অর্জনকালীন সম্পত্তির পরিমাণ ১২ লাখ। ঢাকা ১১ আসন থেকে ভোটপ্রার্থী নাহিদের, ডাচ-বাংলা ব্যাঙ্কে তাঁর ৩ লাখ ৫০ হাজার টাকার একটি ঋণ রয়েছে। নাহিদ ইসলামের নিজের নামে ৭ লাখ ৭৫ হাজার টাকার এবং স্ত্রীর নামে আছে ১০ লাখ টাকা মূল্যের সোনার গয়না রয়েছে বলে রিপোর্ট তুলে ধরেছে হলফনামা উল্লেখ করে।

( Hadi Murder case update: হাদি হত্যায় নয়া মোড়! অভিযুক্ত ফয়সাল দুবাইতে? খুন ঘিরে আঙুল কাদের দিকে? এল বিস্ফোরক দাবি)

প্রসঙ্গত, বহুবারই ভারত বিরোধিতার সুর শোনা গিয়েছে নাহিদের কণ্ঠে। কিছুদিন আগেই নাহিদ বলেছেন,' ভারত যদি মনে করে তারা আগের মতোই বাংলাদেশে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ, নির্বাচনে কারসাজি করবে, সেই ভাবনা ভুল। ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে তাদের সাবধান থাকতে হবে।' এহেন ছাত্রনেতর বার্ষিক আয়ের পরিমাণ নিঃসন্দেহে বাংলাদেশের বুকে বড় খবর।

উল্লেখ্য়, হাসিনাহীন বাংলাদেশে আসন্ন ভোটপর্বে সম্প্রীতি, শান্তি ফিরে আসা যেমন একটি ইস্যু, তেমনই অপরাধও একটি ইস্যু। সেই জায়গা থেকে সেদেশের ভোটে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন দিক ইস্যু হিসাবে উঠে আসবে কি না, তা সময়ই বলবে! তবে তারও আগে, আপাতত বিভিন্ন রাজনৈতিক নেতার সম্পত্তির পরিমাণ বারবার নজর কাড়তে শুরু করেছে বাংলাদেশের ভোটে। সেদিক থেকে সারজিস আলমের সম্পত্তির অঙ্কও নজর কেড়েছে। সারজিস জানিয়েছেন তাঁর নগদের অঙ্ক ৩ লাখ টাকা। ১১ হাজার ১২৮ টাকা। তাঁরও রয়েছে জমি, এবং তা কৃষিজমি। তাঁর শিক্ষাগত যোগ্যতা স্নাতোকোত্তর, আর সারজিসের বার্ষিক আয় হিসাবে জানানো হয়েছে ৯ লাখ টাকা। এমনই তথ্য তুলে ধরেছে বাংলাদেশের মিডিয়া প্রতিবেদন।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More