Bangladesh Election: বাংলাদেশে নির্বাচন শুরুর আগে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় BNP-জামাত, আটক করেও ছাড়া হল ১৬ জনকে

ভোটকেন্দ্রে 'অনুপ্রবেশের' অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়, কাউকে গ্রেফতার করা হয়নি।

Published on: Feb 12, 2026, 07:38:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আওয়ামী লীগ জমানায় নাকি 'রাতের ভোট' হত বাংলাদেশে। এমনই অভিযোগ তুলে দীর্ঘ কয়েকবছর নির্বাচনী রাজনীতি থেকে দূরে থেকেছিল বিএনপি। তবে আওয়ামী লীগ বিহীন নির্বাচনে সেই বিএনপির বিরুদ্ধেই উঠেছে 'রাতের ভোট' করানোর অভিযোগ, তাও আবার নির্বাচন শুরুর আগেই ভোটকেন্দ্র 'দখলের' অভিযোগ উঠেছে। অবশ্য শুধু বিএনপি নয়, এই একই অভিযোগে অভিযুক্ত একদা বিএনপির 'বেস্ট ফ্রেন্ড' জামাতে ইসলামি। এই আবহে ভোটকেন্দ্রে 'অনুপ্রবেশের' অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়, কাউকে গ্রেফতার করা হয়নি।

ভোটকেন্দ্রে 'অনুপ্রবেশের' অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। (AP)
ভোটকেন্দ্রে 'অনুপ্রবেশের' অভিযোগে বাংলাদেশের ফেনিতে আটক বিএনপি এবং জামাতে ইসলামির ১৬ জন নেতাকর্মী। (AP)

১১ ফেব্রুয়ারি রাতে, বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ফেনির দক্ষিণ সতর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জোর করে ঢোকার চেষ্টা করে কয়েকজন। ঘটনাস্থল থেকে আটক করা হয় ১৬ জনকে। এই আবহে ১৩ জনকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। আর বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এর মধ্যে ৭ জন বিএনপি কর্মী আটক হয়েছিল এবং জামাতের ৯ জন আটক হয়েছিল।

ছাগলনাইয়া উপজেলার সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ ফারহানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সব আটক ব্যক্তিদের অর্থদণ্ডে দণ্ডিত করেন। এদিকে এই ঘটনার পরে ১১ ফেব্রুয়ারি রাত থেকেই ফেনির বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এলাকায় এলাকায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর টহল বেড়েছে। নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনের দিনে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে চাইছে নিরাপত্তা বাহিনীগুলি।

উল্লেখ্য, বাংলাদেশের নির্বাচনে বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছে। এই সব পর্যবেক্ষকদের মধ্যে যেমন পাকিস্তান, তুরস্কের মতো দেশের প্রতিনিধিরা রয়েছেন, তেমনই আছেন ইউরোপীয় ইউনিয়ন, ভুটান, নেপাল, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, জর্ডান, জর্জিয়া, শ্রীলঙ্কা, রাশিয়া, চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, কির্গিজস্তান, উজবেকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং নাইজেরিয়ার প্রতিনিধিরা। এই আবহে আন্তর্জাতিক পর্যবেক্ষদের সামনে নিজেদের মুখ পোড়াতে চাইছে না মহম্মদ ইউনুসের সরকার। এছাড়াও বাংলাদেশ নির্বাচনের খবর করতে বহু দেশের সাংবাদিকরা বর্তমানে সেখানে আছেন।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More