Bangladesh Election Hindu Candidates Result: ৮০ জন সংখ্যালঘু লড়েছিলেন বাংলাদেশের নির্বাচনে, ভোটে জয়ী হলে কতজন?
সব মিলিয়ে এবারে বাংলাদেশের নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী ভোটে লড়েছিলেন। এর মধ্যে বিএনপি ৬ জন সংখ্যালঘুকে টিকিট দিয়েছিল। সবচেয়ে বেশি হিন্দু প্রার্থী দিয়েছিল বাম দলগুলি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৭ জন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৬ জন সংখ্যালঘুকে টিকিট দিয়েছিল।
মাগুরা-২ আসন থেকে বিএনপির টিকিটে লড়াই করে জয়ী হলেন নিতাই রায় চৌধুরী। জামাত প্রার্থীর বিরুদ্ধে লড়ে বেশ বড় ব্যবধানে জয়ী হয়েছেন নিতাইবাবু। মাগুরা-২ (শালিখা, মহম্মদপুর) আসনে নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে লড়াই করা জামাত নেতা মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৯৯৯ ভোট।

এদিকে ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায় জয়ী হয়েছেন বিএনপির টিকিটে। বাংলাদেশ সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ঢাকা-৩ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতে ইসলামির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মহম্মদ শাহিনুর ইসলাম ৮২ হাজার ২৩২ ভোট পেয়েছেন।
এদিকে মাগুরায় বিএনপির হিন্দু প্রার্থী জয়ী হলেও বাগেরহাটে বিএনপির টিকিট পাওয়া ২ হিন্দু প্রার্থী লড়াই দিয়েও জামাত প্রার্থীদের কাছে হেরে যান। বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল বাগেরহাট ১ আসন থেকে হেরেছেন। সোম নাথ দে বাগেরহাট ৪ আসন থেকে হেরেছেন বিএনপির টিকিটে লড়ে। এর মধ্যে বাগেরহাট ১ আসনে বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ১১৪৫৯০ ভোট পেয়েছিলেন। জামাতের মশিউর রহমান খান পেয়েছেন ১১৭৯৬৬ ভোট। আর বাগেরহাট ৪ আসনে সোম নাথ দে ৯৮৩২৬ ভোট পেয়েছিলেন। সেখানে জামাত প্রার্থী আবদুল আলিম পেয়েছেন ১১৬০৬৭ ভোট।
সব মিলিয়ে এবারে বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি হিন্দু প্রার্থী দিয়েছিল বাম দলগুলি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ১৭ জন এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ৬ জন সংখ্যালঘুকে টিকিট দিয়েছিল। তবে তাঁদের মধ্যে কেউই জয়ী হতে পারেননি। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী ছিলেন। এমনকী জামাতে ইসলামি পর্যন্ত ১ জন হিন্দুকে প্রথমবারের মতো প্রার্থী করেছিল। তবে জামাতের টিকিটে লড়াই করা কৃষ্ণ নন্দী হেরে যান বিএনপি প্রার্থীর কাছে।
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


