Bangladesh Election Latest Update: ভোট তো হল, বাংলাদেশে পরবর্তী সরকার গঠন হবে কবে? কী বললেন ইউনুসের প্রেস সচিব?

নয়া সরকার গঠন নিয়ে মুখ খুললেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে জয়ী সাংসদদের শপথ সম্পন্ন করা হবে। এই আবহে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই নয়া সরকার গঠিত হতে পারে বাংলাদেশে।

Published on: Feb 14, 2026 1:29 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নির্বাচন হয়েছে। ভোটে বিপুল জয়লাভ করেছে বিএনপি। তবে এরপর কবে সরকার গঠন হবে? এই নিয়ে সবার মনেই প্রশ্ন রয়েছে। এই আবহে মুখ খুললেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে জয়ী সাংসদদের শপথ সম্পন্ন করা হবে। এই আবহে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই নয়া সরকার গঠিত হতে পারে বাংলাদেশে।

নয়া সরকার গঠন নিয়ে মুখ খুললেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। (AFP)
নয়া সরকার গঠন নিয়ে মুখ খুললেন মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম। (AFP)

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলি রিয়াজ আজ বলেন, 'সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব পক্ষে রায় দিয়েছেন বাংলাদেশের নাগরিকরা। এই রায় থেকে এটা স্পষ্ট যে, বাংলাদেশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চায় না। জনগণ রাষ্ট্রের প্রকৃত শক্তি। পরিবর্তনের চূড়ান্ত বৈধতা আসে জনগণের সম্মতি থেকেই। এই লক্ষ্যেই আমরা গণভোটের আয়োজন করেছি।'

এর আগে নির্বাচন প্রত্যাখ্যান করে দিল্লিতে বসে বার্তা দিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে হাসিনা বলেন, 'প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশবাসীকে ধন্যবাদ।' উল্লেখ্য, বাংলাদেশে মোটের ওপর শান্তিপূর্ণ নির্বাচন হলেও ভোটের হার ছিল ৫০ শতাংশের আশেপাশে। ঢাকার আসনগুলিতে ভোটের হার ৫০ শতাংশেরও নীচে। সেভাবে উল্লেখযোগ্য হারে কোথাও ভোট পড়েনি বাংলাদেশে। যদিও গত নির্বাচন থেকে এবারের ভোটের হার বেশি। এই আবহে হাসিনা বলেছিলেন, 'অবৈধ এবং অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলকারী ইউনুসের তথাকথিত নির্বাচন ছিল মূলত একটি সুপরিকল্পিত প্রহসন। জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও সংবিধানের চেতনাকে বুড়ো আঙুল দেখিয়ে আয়োজন করা হয়েছে আওয়ামী লীগবিহীন- ভোটারবিহীন প্রতারণামূলক নির্বাচন।'

উল্লেখ্য, ৩০০টি আসনের মধ্যে ২১২টি আসনে জিতেছে বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা। তবে নিজেদের সবথেকে 'সম্ভাবনাময়' নির্বাচনে জামাতে ইসলামি জোট ৭৭ আসন পেয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ২টি আসনে লড়েছিলেন। দুটি আসনেই তিনি জয়ী হয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগির জয়ী হয়েছেন। তাছাড়া শালাহউদ্দিন, মির্জা আব্বাসের মতো নেতারাও জয়ী হয়েছেন। এদিকে বিএনপির টিকিটে লড়াই করা শীর্ষ স্থানীয় দুই হিন্দু নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং নিতাই রায় চৌধুরী জয়ী হয়েছেন ভোটে। বিএনপি এবারের ভোটে মোট ৬ জন সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দিয়েছিল।