Bangladesh Ex Army Lt Colonel on WB India: 'তারকাঁটা বেচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথ, বিএসএফ হবে ছিটমহল'

হাসিনুর বলেন, ‘ভারতের সীমান্ত হল তারকাঁটার বেড়া। আমরা বাঙালি একজাতির দেশ। ওই তারকাঁটা বেচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথে। পরবর্তীতে বাংলাদেশে যে দল সরকার আসবে, তাদের জন্য হুঁশিয়ারি, ভারতকে দাম দেবেন না।’

Published on: Dec 29, 2025, 15:49:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ফের একবার ভারত ভাগের হুমকি দিলেন বাংলাদেশর প্রাক্তন সেনা কর্তা হাসিনুর রহমান। এর আগেও তিনি এহেন উস্কানিমূলক মন্তব্য করেছেন। আর এবার তিনি বললেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ দখল করে নেবে। ওসমান হাদির হত্যাকারীদের ধরার জন্য প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সাংবাদিকদের এই কথা বলেন হাসিনুর।

ভারতকে ভাগ করার হুঁশিয়ারি বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমানের। (REUTERS)
ভারতকে ভাগ করার হুঁশিয়ারি বাংলাদেশের লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) হাসিনুর রহমানের। (REUTERS)

হাসিনুর বলেন, 'ভারতের সীমান্ত হল তারকাঁটার বেড়া। আমরা বাঙালি একজাতির দেশ। ওই তারকাঁটা বেচে কটকটি খেয়ে আমরা মিশে যাব পশ্চিমবঙ্গের সাথে। পরবর্তীতে বাংলাদেশে যে দল সরকার আসবে, তাদের জন্য হুঁশিয়ারি, ভারতকে দাম দেবেন না। ভারতের কোনও কথা এখানে চলবে না। ভারতীয় কোনও পণ্য এখানে চলবে না। সোজা কথা। আমরা অনেক সহ্য করেছি। আর সহ্য করব না।'

এরপর বাংলাদেশের প্রাক্তন এই সেনা কর্তা আরও বলেন, 'স্বাধীন হওয়ার পর থেকে আমাদের উত্যক্ত করে ফেলেছে ভারত। আর আমরা ছাড় দেব না। এরপর আপনাদের উত্যক্ত হতে হবে। ধৈর্যের একটা সীমা আছে। এখন আবলতাবল বকছে। বিএসএফ হবে ছিটমহল। দেখবেন বিপদ কাকে বলে। আপনারা পশ্চিমবঙ্গের সঙ্গে ফাজলামো করছেন। আমরা এক জাতের। সময় আছে। শুধরে যান। জনগনের মন বুঝুন। আমরা ভারতের এই আচরণ সহ্য করব না।'

প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশে ভারত বিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন এই প্রাক্তন সেনা কর্তা। হাসিনুর রহমান বলেছিলেন, 'ভারত যদি আমাদের বাধ্য করে, তাহলে তাদের সেভেন সিস্টার্স ভাগ হয়ে যাবে। আমি এত বড় প্রতিবেশী রেখে শান্তিতে বসবাস করতে চাই না। এর সঙ্গে পশ্চিমবঙ্গ যোগ (ভাগ) হবে। এরা আমাদের একাত্তরে সাহায্য করেছিল। ত্রিপুরা, মেঘালয় এদের সঙ্গে আমাদের শত্রুতা নেই। আমাদের শত্রুতা মোদীর সঙ্গে, কসাই মোদী। ও একটা চাওয়ালা। ওর দর্শন দিয়ে ভারতবর্ষ চলতে পারে না।' তার আগে হাসিনুর বলেছিলেন, 'শেখ হাসিনাকে আনতে ভারতীয় জনগণের সহায়তা প্রয়োজন। ভারতীয় জনগণ, পশ্চিমবঙ্গের লোকেরা ইনশাল্লাহ সহায়তা করবে। যদি না করে, তাহলে আমরা ভারতের সন্ত্রাসীদের আশ্রয় দেব। ভারত শান্তিতে থাকবে না।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More