Bangladesh Meeting with Turkey-Pak: পাকিস্তান ও তুরস্কের সঙ্গে 'ভালো' বৈঠক বাংলাদেশের বিদেশমন্ত্রীর, কী নিয়ে হল কথা?

সৌদি সফরে গিয়ে পাকিস্তান এবং তুরস্কের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন খলিলুর। সেই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান খলিলুর।

Published on: Feb 28, 2026, 14:03:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইউনুস জমানায় বাংলাদেশে ক্রমেই প্রভাব বাড়ছিল তুরস্ক এবং পাকিস্তানের। এরই সঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটছিল। তবে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেই ভারত-বাংলাদেশ সম্পর্কের চাকা ফের কিছুটা ইতিবাচক দিকে ঘুরতে শুরু করেছে। এরই মাঝে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে বৈঠক করলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে খলিলুর রহমান (ফাইল ছবি) (@ihcdhaka X)
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে খলিলুর রহমান (ফাইল ছবি) (@ihcdhaka X)

জানা গিয়েছে, সৌদি সফরে গিয়ে পাকিস্তান এবং তুরস্কের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন খলিলুর। সেই বৈঠকে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানান খলিলুর। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন বা ওআইসি-র সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়েছিল। এদিকে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে নির্বাচিত হওয়ার সুযোগ সামনে এসেছে বাংলাদেশের। এই আবহে পাকিস্তান এবং তুরস্ক সহ মুসলিম দেশগুলির সঙ্গে আলোচনা করেছে বাংলাদেশ।

বিগত ইউনুস সরকারের সময়কালে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ক্রমেই মধুর হয়েছে বাংলাদেশের। সেই সময় বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর। তবে এবার বিএনপি জমানায় সেই সম্পর্ক কেমন থাকবে, তা নিয়ে জল্পনা রয়েছে। আর নিরাপত্তা উপদেষ্টা থাকা খলিলুর এখন বিদেশমন্ত্রী। এদিকে ২০২৫ সালের মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সমর্থন করা তুরস্ক বাংলাদেশে সক্রিয় হয়েছে বিগত বছরগুলিতে। এর আগে বাংলাদেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। সম্প্রতি আবার তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোগান ঢাকায় গিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তুর্কি কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির অর্থায়নে তৈরি এক মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন বিলাল। কিছু গোয়েন্দা সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে যে 'টিকা' সহ বেশ কিছু তুর্কি এনজিও উগ্র ইসলামিক মতাদর্শ প্রচার করছে বাংলাদেশে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 'বৃহত্তর বাংলাদেশের' মানচিত্র দেখা গিয়েছিল এক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের নেপথ্যেও তুর্কি এনজিও যোগের বিষয়টি সামনে এসেছিল। তথাকথিত 'গ্রেটার বাংলাদেশ'-এর মানচিত্রে পশ্চিমবঙ্গ এবং উত্তরপূর্বের বেশ কিছুটা অংশকে বাংলাদেশের অন্তর্গত দেখানো হয়েছিল। এহেন পরিস্থিতিতে 'আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন'-এর আড়ালে তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কী আলোচনা চলছে, তা ভারতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More