...
...
Next Story

বাংলাদেশে ভারতে নিযুক্ত মার্কিন দূতের সফর! ‘স্ত্রী-সতীনের ঝগড়া নয়’, ভারত, চিন, USর সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে সরব খলিলুর

বাংলাদেশে তারেক সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘আমরা কখনোই অন্য কোনও দেশের সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করে কোনও দেশের সাথে সম্পর্ক গড়ে তুলব না। প্রতিটি দেশের সাথেই আমরা আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব,সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা এটাই।’

Published on: Jul 30, 2026, 21:53:37 IST
Advertisement

বাংলাদেশে প্রধানমন্ত্রীর তখতে বসেই প্রথম বিদেশ সফর হিসাবে তারেক রহমান বেছে নেন চিনের সফরকে। এরপর সদ্য ব্রিকস সম্মেলন ঘিরে তাঁকে ভারতে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের সফর করছেন ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জেই গোর। গোরের বাংলাদেশ সফরের আগে, এবার ভারত, চিন, আমেরিকার সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে মুখ খুললেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান।

‘স্ত্রী-সতীনের ঝগড়া নয়’, ভারত, চিন, USর সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে সরব খলিলুর Nemenov/Pool via REUTERS (via REUTERS)
‘স্ত্রী-সতীনের ঝগড়া নয়’, ভারত, চিন, USর সঙ্গে ঢাকার সম্পর্ক নিয়ে সরব খলিলুর Nemenov/Pool via REUTERS (via REUTERS)

বাংলাদেশে তারেক সরকারের বিদেশমন্ত্রী খলিলুর রহমান, ভারত, চিন, আমেরিকার সঙ্গে তাঁর দেশের সম্পর্ক নিয়ে মুখ খুলে বলেন, ‘আমরা কখনোই অন্য কোনও দেশের সাথে সম্পর্ক ক্ষুণ্ণ করে কোনও দেশের সাথে সম্পর্ক গড়ে তুলব না। প্রতিটি দেশের সাথেই আমরা আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে সম্পর্ক এগিয়ে নিয়ে যাব,সম্পর্ক গড়ার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টা এটাই।’ এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর এখনও ভারতের সফরে আসেননি তারেক রহমান। এই অবস্থায় খলিলুর বলছেন, , বাংলাদেশের প্রধানমন্ত্রীর চিন সফরটি ভালো ছিল এবং ভবিষ্যতে তিনি যদি ভারত সফর করেন, তবে সেটিও একটি ‘খুব ভালো সফর’ হবে।

এদিকে, তারেক রহমানের চিন সফর ঘিরে ঢাকা-বেজিং সম্পর্ক নিয়ে চর্চা রয়েছে কূটনৈতিক মহলে। আর ঠিক তারপরই ভারত থেকে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাংলাদেশ সফর বেশ তাৎপর্যপূর্ণ। এমন এক অবস্থায় খলিলুর রহমান বলছেন, ‘মিঃ সার্জিও গোর আমাদের এখানে এসেছেন এবং আমি সেক্রেটারি রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছি। এই আলোচনার মাধ্যমে আমরা সম্পর্ককে এগিয়ে নিতে চাই। বাংলাদেশের সম্পর্ক কেবল একটি দেশের সঙ্গে সীমাবদ্ধ নয়, বরং অনেক দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক রয়েছে। এটি কোনও ‘ স্ত্রী -সতীন’-এর মধ্যের ঝগড়া নয়, বরং এই সম্পর্কগুলো পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং আমাদের স্বার্থ যেখানে নিহিত, আমরা সেখানেই যাব।’

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe