Bangladesh: ইরান যুদ্ধের মাঝে কঠিন সময় অসমের নুমালিগড় থেকে বাংলাদেশের জন্য কী পৌঁছল?

ইতিমধ্যেই সদ্য ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইন পথে পৌঁছে দেওয়া হল বাংলাদেশে।

Published on: Mar 28, 2026, 17:38:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইরান যুদ্ধের মাঝে হরমুজ প্রণালী বন্ধ হতেই বিশ্বের নানান প্রান্তে জ্বালানি সংকট দেখা যাচ্ছে। উদ্বেগ তৈরি হয়েছে জ্বালানি ঘিরে। এরই মাঝে বাংলাদেশে জ্বালানি সংকট বেশ কিছুটা মাথাচাড়া দিয়েছে। বহু রিপোর্ট বলছে, সেদেশে অবৈধভাবে অনেকেই বাড়ি, দোকান এমনকি গোয়ালঘরেও জ্বালানি মজুত করে রাখছেন। ইরান যুদ্ধের মাঝে জ্বালানি ঘিরে এমন কঠিন সংকটের সময় প্রতিবেশি বাংলাদেশের পাশে ভারত! ইতিমধ্যেই সদ্য ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইন পথে পৌঁছে দেওয়া হল বাংলাদেশে।

ইরান যুদ্ধের মাঝে কঠিন সময় অসমের নুমালিগড় থেকে বাংলাদেশের জন্য কী পৌঁছল? REUTERS/Dado Ruvic/Illustration (REUTERS)
ইরান যুদ্ধের মাঝে কঠিন সময় অসমের নুমালিগড় থেকে বাংলাদেশের জন্য কী পৌঁছল? REUTERS/Dado Ruvic/Illustration (REUTERS)

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পৌঁছেছে বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে। বৃহস্পতিবার ভোররাতেই ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে এই তেল পৌঁছে যায় বাংলাদেশে। এর আগে, জ্বালানি বোঝাই একাধিক ভেসেল হরমুজ পার করে ভারতের বন্দরগুলিতে নিরাপদে পৌঁছে যায়। অন্যদিকে, ইরান জানিয়েছে, হরমুজে ভারতের জাহাজকে কোনওভাবেই ইরান রুখবেনা যুদ্ধের মাঝে। ফলত, ভারতীয় কূটনৈতিক এই সাফল্যের জেরে হরমুজ পার করে ভারতে এসে পৌঁছায় গুরুত্বপূর্ণ একাধিক ভেসেল।

এদিকে, অসমের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে বাংলাদেশের দিনাজপুরের পাবর্তীপুরের রেলহেড ডিপোতে ডিজেল পৌঁছাতে সময় লেগেছে ৬০ ঘণ্টা। ডিজেল বাংলাদেশের পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে শুক্রবারই ডিপো করা হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ নিতে ২০১৭ সালে ২২ অক্টোবর ১৫ বছর মেয়াদি ভারতের সঙ্গে চুক্তি হয় বাংলদেশের। সেই চুক্তির ভিত্তিতে চলতি বছর পর্যন্ত ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে পৌঁছবে বাংলাদেশে। চুক্তি অনুসারে ২০২৬ সালে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে বাংলাদেশ। সেই অনুযায়ী ফেব্রুয়ারি পর্যন্ত ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি।

এদিকে, বাংলাদেশের পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, শনিবার থেকেই সেদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে। দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More