Bangladesh Minister on Oil Prices Hike: ভারত-সহ পড়শি দেশে পাচার রুখতেই বাংলাদেশে তেলের দাম বাড়ানো হল, দাবি মন্ত্রীর

Bangladesh Minister on Oil Prices Hike: বাংলাদেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে আজব যুক্তি দিলেন তারেক রহমান সরকারের মন্ত্রী। তিনি দাবি করলেন, ভারত-সহ পড়শি দেশে পাচার ঠেকাতে তেলের দাম বাড়ানো হয়েছে। 

Published on: Sep 21, 2026, 17:58:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Bangladesh Minister on Oil Prices Hike: জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে আজব যুক্তি খাড়া করলেন বাংলাদেশের মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি দাবি করেছেন, ভারত-সহ বিভিন্ন পড়শি দেশের নিরিখে তেলের দাম কম ছিল বাংলাদেশে। সেই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে সেইসব দেশে তেল পাচার হয়ে যাওয়ার ঝুঁকি ছিল। আর পাচারের ঘটনা ঠেকাতে বাংলাদেশ সরকার তেলের দাম বাড়ানোর পথে হেঁটেছে বলে দাবি করেছেন মন্ত্রী। পাশাপাশি তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে তেলের দাম, জাহাজর ক্রমবর্ধমান ভাড়া এবং বিমা সংক্রান্ত খরচ বেড়ে যাওয়ার কারণে সরকারকে কঠোর পদক্ষেপ করতে হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে লাইন বাংলাদেশের পেট্রোল পাম্পে। (ছবি সৌজন্যে রয়টার্স)
সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরে লাইন বাংলাদেশের পেট্রোল পাম্পে। (ছবি সৌজন্যে রয়টার্স)

পড়শি দেশগুলিতে জ্বালানি তেলের দাম কত? হিসাব ধরালেন মন্ত্রী

বাংলাদেশের সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, জ্বালানি বিষয়ক রাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন যে কলকাতায় এক লিটার ডিজেলের দাম পড়ছে ১৩৪ টাকা ৭৬ পয়সার মতো (ভারতীয় মুদ্রায় আজ ৯৯ টাকা, বাংলাদেশি মুদ্রায় ১২৬ টাকার মতো)। শ্রীলঙ্কায় দাম ১৭৯ টাকা ৪২ পয়সা। মায়ানমারে এক লিটার ডিজেল কিনতে ১৬৪ টাকা ৩৮ পয়সা টাকা খরচ হয়। আবার পাকিস্তানে ১৮৫ টাকা ৪৮ পয়সায় বিকোচ্ছে এক লিটার ডিজেল। আর তাতেই বাংলাদেশ থেকে পড়শি দেশে তেল পাচারের আশঙ্কা তৈরি হয়েছিল।

আরও পড়ুন: India Hilsa Export Mega Plan: 'ভারতের ইলিশ ছেয়ে যাবে পুরো দুনিয়ায়', পরিকল্পনা সরকারের, বাংলাদেশের কপাল পুড়বে?

'প্রবাসী বাংলাদেশিদের রক্ত জল করা টাকা….'

তিনি যুক্তি দিয়েছেন যে দাম বৃদ্ধির আগে বাংলাদেশে এক লিটার ডিজেলের দাম ১১৫ টাকা। এক লিটার পেট্রোল কিনতে ১৪০ টাকা খরচ হচ্ছিল। অর্থাৎ পড়শি দেশের থেকে অনেকটা সস্তায় জ্বালানি তেলে বিক্রি হচ্ছিল বাংলাদেশে। সেই কারণেই পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। কিন্তু প্রবাসী বাংলাদেশিরা কষ্ট করে যে অর্থ উপার্জন করেছেন, তা দিয়ে বিদেশ থেকে আনা জ্বালানি তেল যে বিদেশে পাচার হয়ে যাবে, তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী।

আরও পড়ুন: Indian Air Force Officer Bravery: কলাইকুন্ডার আকাশে ৪ পাক ফাইটারকে তছনছ করেন, বাঁচান কলকাতাকে, প্রয়াত ভারতের সেই 'হিরো'

বাংলাদেশে তেলের দাম কত হল?

যদিও সেই যুক্তি যে বাংলাদেশের সাধারণ মানুষ কতটা মানবেন, সেটা সময় বলবে। প্রাথমিকভাবে অবশ্য বিষয়টি ভালোভাবে নেননি অনেকেই। একধাক্কায় তেলের দাম বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। ডিজেলের দাম যেমন ১৭.৪ শতাংশ বেড়েছে। আগে এক লিটারের দাম ছিল ১১৫ টাকা। এখন সেটা বেড়ে ১৩৫ টাকায় পৌঁছে গিয়েছে। লিটারপিছু পেট্রোলের দাম ১৪০ টাকা থেকে বেড়ে ঠেকেছে ১৬০ টাকায়।

আরও পড়ুন: Bengal Offshore Crude Oil Extraction: 'আরও ভালো তেল পশ্চিমবঙ্গ লাগোয়া বঙ্গোপসাগরের নীচে', প্রকল্পের শুরুতে সাফল্যও

মন্ত্রী অবশ্য দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে তেলের দাম চড়চড়িয়ে বেড়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) উপরে মারাত্মক আর্থিক চাপ পড়ছিল। স্রেফ ছয় মাসেই ২২,০০০ কোটি টাকার মতো লোকসানের মুখে পড়তে হয়েছে। সেই পরিস্থিতিতে বাধ্য হয়ে তেলের দাম কিছুটা বাড়ানোর পথে হেঁটেছে সরকার। তারপরও লিটারপিছু জ্বালানি তেলে ১৫ টাকার মতো ভর্তুকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেেন মন্ত্রী।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More