Bangladesh Hindu Murdered: লাখ টাকা চাঁদা না দেওয়ায় পেটে ছুরির আঘাত, বাংলাদেশে নিজের বাড়িতে খুন হিন্দু ব্যবসায়ী

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলকায় নিজের বাড়িতে খুন হন ব্যবসায়ী গণেশ পাল। এদিকে হামলাকারী দুষ্কৃতী দলের প্রধান জিশানকে চিহ্নিত করেছে নিহতের পরিবার। তবে পুলিশ এখনও কাউকে ধরতে ব্যর্থ।

Published on: Mar 08, 2026 7:25 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের কক্সবাজারে খুন হিন্দু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলকায়। ঘটনায় নিহত ব্যবসায়ীর নাম গণেশ পাল, বয়স ৪০ বছর। রিপোর্ট অনুযায়ী, গণেশ পালের কাছ থেকে চাঁদা চেয়েছিল স্থানীয় দুষ্কৃতীরা। সেই চাঁদা না দেওয়ায় তাঁকে খুন করা হয়েছে। গণেশবাবুর একটি কাপড়ের দোকান ছিল কক্সবাজারের বড় বাজার এলাকার সমবায় মার্কেটে। এই ঘটনায় স্বভাবতই শোকস্তব্ধ গণেশবাবুর পরিবার। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তাঁরা। এদিকে হামলাকারী দুষ্কৃতী দলের প্রধান জিশানকে চিহ্নিত করেছে নিহতের পরিবার। তবে পুলিশ এখনও কাউকে ধরতে ব্যর্থ।

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলকায় নিজের বাড়িতে খুন হন ব্যবসায়ী গণেশ পাল।
কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলকায় নিজের বাড়িতে খুন হন ব্যবসায়ী গণেশ পাল।

রিপোর্ট অনুযায়ী, ৭ মার্চ স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ নিজের বাড়িতে হামলার শিকার হন গণেশবাবু। সেই সময় স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে জিশান চাঁদা চাইতে এসেছিল গণেশ পালের কাছে। সেই সময় বাড়ির রক্ষণাবেক্ষণের কিছু কাজ করাচ্ছিলেন গণেশবাবু। হিন্দু ব্যবসায়ীর কাথ থেকে এক লাখ টাকা দাবি করেছিল জিশানরা। সেই টাকা দিতে অস্বীকার করেন গণেশ পাল। এরপরই তাঁকে মারধর করে জিশানের দল। এক পর্যায়ে গণেশ পালের পেটে ছুরিকাঘাত করে এক দুষ্কৃতী। তারপরে সেখান থেকে চলে যায় জিশান এবং তার দলবল।

গণেশ পালকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা নিয়ে যায় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক গণেশ পালকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের ধরতে পুলিশ নাকি অভিযান চালাচ্ছে। মৃতের দেহের ময়নাতদন্ত করানো হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারের ব্যবসায়ী মহলের একটা বড় অংশ রাস্তায় নামে। চাঁদাবাজির প্রতিবাদে মিছিল করেন তাঁরা। উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ক্সবাজার থেকেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আবহে বিএনপি জমানাতেও এভাবে চাঁদাবাজি চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More