Bangladesh Yunus Govt Corruption Case: প্রায় ১৩০০০ কোটি টাকা 'চুরি' করেছেন ইউনুস সরকারের উপদেষ্টা! বাংলাদেশে তদন্ত শুরু
Bangladesh Yunus Govt Corruption Case: মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সেই প্রাক্তন উপদেষ্টা।
Bangladesh Yunus Govt Corruption Case: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে প্রায় ১৩,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠল। বাংলাদেশের সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের তরফে তদন্ত শুরু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রায় ১৩,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন আসিফ। সেইসঙ্গে তিনি বলেন, 'অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমায় শুধু ১০ শতাংশ দিয়ে দেবেন। চলতে কষ্ট হচ্ছে।'
দুবাই, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে কোটি-কোটি টাকা পাচারের অভিযোগ
মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। (ফাইল ছবি, সৌজন্যে এপি)
{{^htLoading}} {{/htLoading}}
আর আসিফের বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণে অর্থ পাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তরফে জানানো হয়েছে, আসিফের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে দুর্নীতির মাধ্যমে কামানো টাকা বিদেশে পাচার করেছেন। দুবাইয়ে পাচার করেছেন ৪,৫০০ কোটি টাকার মতো। অস্ট্রেলিয়ায় ২,০০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩,০০০ কোটি টাকার মতো পাচার করার অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে যে ওই টাকা দিয়ে বিদেশে সম্পত্তি কেনা হয়েছে। বিনিয়োগ করা হয়েছে অন্যান্য ক্ষেত্রে। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে যে টেন্ডার থেকে কমিশন নেওয়া হত। টাকার বিনিময়ে নিয়োগ, প্রকল্পের খরচ বাড়িয়ে কোটি-কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ উঠেছে।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টার বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে বিস্তারিতভাবে তদন্ত করতে হবে। অনুসন্ধান করে দেবে যাবতীয় অভিযোগ।
অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা:
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা:
নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা:
অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Home/News/Bangladesh Yunus Govt Corruption Case: প্রায় ১৩০০০ কোটি টাকা 'চুরি' করেছেন ইউনুস সরকারের উপদেষ্টা! বাংলাদেশে তদন্ত শুরু
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks