Bangladesh Jamaat E Islami: ভোটে হেরে কান্নাকাটি থামছে না জামাত-এনসিপি জোটের, ধরল নতুন বায়না

৩০টি আসনে ফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামাতে ইসলামি। উল্লেখ্য, প্রসঙ্গত, এই নির্বাচনে জামাত এককভাবে ৬৮টি আসন পেয়েছে। তাদের জোটসঙ্গী এনসিপি পেয়েছে মাত্র ৬টি আসন।

Published on: Feb 15, 2026 8:37 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

দীর্ঘ কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে 'পরজীবী' হয়ে থাকা জামাতে ইসলামি এবার ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল। তথাকথিত জুলাই যোদ্ধাদের দল এনসিপির সঙ্গে জোটও করেছিল তারা। তবে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরপর তা মেনে নেওয়ার বার্তাও দিয়েছিল জামাত। তবে যত সময় যাচ্ছে, ততই যেন অনুশোচনা গ্রাস করছে তাদের। এই আবহে ভোটে কারচুপির অভিযোগ তুলেছে তারা। সব মিলিয়ে ৭৭ আসন পাওয়া জামাত জোট এবার ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলল।

সব মিলিয়ে ৭৭ আসন পাওয়া জামাত জোট এবার ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলল। (PTI)
সব মিলিয়ে ৭৭ আসন পাওয়া জামাত জোট এবার ৩০টি আসনে ভোট পুনর্গণনার দাবি তুলল। (PTI)

রিপোর্ট অনুযায়ী, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট- ২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ- ৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাক্ষণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪ আসনগুলিতে পুনর্গণনা চেয়েছে জামাত জোট। তাদের আরও দাবি, ভোট পুনর্গণনা হলে ঢাকা-৮, ঢাকা-১৭, ঢাকা-১৩, ঢাকা-৬ বেশ কিছু আসনে ফলাফল পালটে যাবে।

এই পরিস্থিতিতে উল্লেখিত ৩০টি আসনে ফল স্থগিত রেখে পুনরায় ভোট গণনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জামাতে ইসলামি। উল্লেখ্য, প্রসঙ্গত, এই নির্বাচনে জামাত এককভাবে ৬৮টি আসন পেয়েছে। তাদের জোটসঙ্গী এনসিপি পেয়েছে মাত্র ৬টি আসন। জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারওয়ার, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারিদের মতো হেভিওয়েটরা হেরেছেন এই ভোটে। এনসিপির নাহিদ ইসলাম কোনও রকমে জিতেছেন নিজের আসনে। জামাতের আমির শফিকুর রহমান জিতলেও নিজের বুথে তিনি পিছিয়ে ছিলেন। তবে জামাতের অভিযোগ, ইচ্ছে করে তাদের হারানো হয়েছে। এদিকে জামাতের দাবি মতো, ৩০টি আসনে পুনর্গণনা যদি করা হয়, এবং তাতে ফল পরিবর্তন হলেও তারা সরকার গঠনের জায়গায় যাবে না। তবে বিরোধী হিসেবে তারা আরও একটি শক্তিশালী হবে। এখন জামাতের লক্ষ্য মনে হয় সেটাই।