Bangladesh Latest Update: দীর্ঘ ষড়যন্ত্র জল্পনার পরে ইউনুসকে বিদায় জানালেন বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার

এর আগে সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসেন বিস্ফোরক দাবি করে বলেছিলেন, মহম্মদ ইউনুস নাকি ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে। সেই পরিপ্রেক্ষিতে আজ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনা প্রধান ওয়াকার। 

Published on: Feb 16, 2026, 13:54:49 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশে নির্বাচন সম্পন্ন। বিপুল জয় পেয়ে সরকার গঠনের পথে বিএনপি। এই আবহে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বকাল শেষ হচ্ছে মহম্মদ ইউনুসের। কয়েক মাসের জন্য দায়িত্বে এসে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে গদি আঁকড়ে পড়েছিলেন ইউনুস। এই সময়কালে তাঁর এবং সেনা প্রধান জেনারল ওয়াকার উজ জামানের মধ্যে শীতলতা নিয়ে জল্পনা তৈরি হয়েছে বহু। তবে ইউনুসের বিদায়কালে আনুষ্ঠানিক ভাবে তাঁর অফিসে গিয়ে সাক্ষাৎ করে এলেন ইউনুস।

আজ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনা প্রধান ওয়াকার।
আজ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন সেনা প্রধান ওয়াকার।

এর আগে সম্প্রতি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হুসেন বিস্ফোরক দাবি করে বলেছিলেন, মহম্মদ ইউনুস নাকি ওয়াকারকে সেনা প্রধানের পদ থেকে। স্বঘোষিত ভারতবিরোধী এই ইউটিউবার দাবি করেন, ইউনুস নাকি তাঁর মাধ্যমে বাংলাদেশ সেনা প্রধান ওয়াকার উজ জামানকে পদ থেকে সরানোর গভীর ষড়যন্ত্র করেছিলেন। তাঁর অভিযোগ, ইউনুস নাকি তাঁর সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বৈঠকের জন্য পাঠিয়েছিলেন। সঙ্গে বার্তা দিয়েছিলেন, ওয়াকার সহ আরও কিছু জেনারেলকে পদ থেকে সরাতে জনমত তৈরির জন্য ইলিয়াসের সাহায্য চায় সরকার।

এদিকে ইউনুস ভেবেছিলেন, জামাত-এনসিপি জোট জয়ী হলে তাঁর রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নটি বাস্তবায়িত হতে পারত। আবার বিএনপি যদি এত বিপুল জয় না পেত, তাহলেও দর কষাকষিতে ইউনুস রাষ্ট্রপতি হতে পারতেন বলে মনে করছেন অনেকে। তবে এখন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে বাংলাদেশের সংবাদপত্র কালের কণ্ঠের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগিরকে মনোনয়নের দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। এই আবহে ইউনুসের স্বপ্ন ভাঙতে চলেছে। উল্লেখ্য, নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয় গণভোট। তাতে 'হ্যাঁ' ভোট জিতেছে। এই পরিস্থিতিতে 'সংস্কারের' নামে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে তা রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা আছে। এই আবহে রাষ্ট্রপতির পদটি বিএনপি নিজের হাতেই রাখতে চাইবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More