Bangladesh Latest Update: ইউনুসের স্বপ্ন ভাঙতে চলেছেন তারেক রহমান? বাংলাদেশে উঠেছে নয়া গুঞ্জন

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাম উঠে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি বিএনপির মহাসচিব পদে আছেন বর্তমানে। সদ্য সম্পন্ন হওয়া নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল।

Published on: Feb 15, 2026, 12:00:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনের পর থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। তবে গুঞ্জন চলছিল পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে। মনে করা হচ্ছিল, মহম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করে দিতে পারেন তারেক রহমান। এদিকে নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয় গণভোট। তাতে 'হ্যাঁ' ভোট জিতেছে। এই পরিস্থিতিতে 'সংস্কারের' নামে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে তা রাষ্ট্রপতির হাতে দেওয়ার কথা বলা আছে। এই আবহে রাষ্ট্রপতির পদটি বিএনপি নিজের হাতেই রাখতে চাইবে। এই পরিস্থিতিতে এবার পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নাম উঠে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগির। তিনি বিএনপির মহাসচিব পদে আছেন বর্তমানে। সদ্য সম্পন্ন হওয়া নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন ফখরুল।

**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Feb. 12, 2026, Bangladesh Chief Adviser Muhammad Yunus casts his ballot during voting in the country's 13th parliamentary elections, in Dhaka, Bangladesh. (@ChiefAdviserGoB/X via PTI Photo)(PTI02_12_2026_000146B) (@ChiefAdviserGoB)
**EDS: THIRD PARTY IMAGE** In this image posted on Feb. 12, 2026, Bangladesh Chief Adviser Muhammad Yunus casts his ballot during voting in the country's 13th parliamentary elections, in Dhaka, Bangladesh. (@ChiefAdviserGoB/X via PTI Photo)(PTI02_12_2026_000146B) (@ChiefAdviserGoB)

এর আগে ভারতের মতোই বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি আলঙ্কারিক ছিল। তবে নয়া সংস্কারের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি হবে। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দিতে পারবেন। এর আগে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কাজ করতেন। তবে নয়া ব্যবস্থায় বাংলাদেশের শাসনতন্ত্রে পরিবর্তনের কথা বলা হয়েছে। এবং অনেক বিশ্লেষকই মনে করছিলেন, আদতে নিজে রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছিলেন ইউনুস। তিনি ভেবেছিলেন, জামাত-এনসিপি জোট জয়ী হলে ইউনুসের রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নটি বাস্তবায়িত হতে পারত। আবার বিএনপি যদি এত বিপুল জয় না পেত, তাহলেও দর কষাকষিতে ইউনুস রাষ্ট্রপতি হতে পারতেন বলে মনে করছেন অনেকে। তবে এখন সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

এমনিতেও বিএনপি একাই ২০৯ আসন পেয়েছে। সংবিধান সংস্কারের শর্তে বলা হয়েছিল, সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। এই আবহে বিএনপির কাছে সেই সংখ্যা রয়েছে। তাই তারা এই গণভোট স্বীকার করবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এরই মাঝে বাংলাদেশের সংবাদপত্র কালের কণ্ঠের রিপোর্টে দাবি করা হয়েছে, খুব শীঘ্রই রাষ্ট্রপতি পদে ফখরুলকে মনোনয়নের দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More